চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে আবারও সহিংসতা: বাস্তুচ্যুত মানুষ ছুটছে চীন সীমান্তের দিকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A

মিয়ানমারের উত্তরাঞ্চলে সেনাবাহিনী ও কাচিন বিদ্রোহীদের মধ্যে নতুন করে সহিংসতার ঘটনায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়েছে। এপ্রিলের শুরুতেই ৪ হাজার মানুষ বিতাড়িত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

বিবিসি সূত্রে জানা গেছে রোহিঙ্গাদের জাতিগত নিধন নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মধ্যেই সেনাবাহিনী ও কাচিন ইন্ডিপেন্ডেন্স অরগানাইজেশন (কেআইও) এর মধ্যে চলা দীর্ঘদিনের সংঘাত নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিদ্রোহীদের দমনে তারা বিমান ও স্থল পথে হামলা চালাচ্ছে। ফলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। চীন সীমান্ত সংলগ্ন সংঘাতপূর্ণ এলাকায় যারা আটকা পড়েছে তারাও আতংকে দিন কাটাচ্ছে। তাদের প্রবেশাধিকার দিতে সাহায্যকারী সংস্থাগুলো সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

শুক্রবার জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউমেনিটারিয়ান অ্যাফেয়ার্সের (ওসিএইচএ) প্রধান মার্ক কাটস বলেন, সংঘাতপূর্ণ এলাকার বেসামরিকদের নিরাপত্তার বিষয়টি আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। বিশেষ করে গর্ভবতী নারী, বয়স্ক লোকজন, ছোট শিশু এবং শারীরিক প্রতিবন্ধী লোকজনের নিরাপত্তার বিষয়টি আমাদের সবার প্রথমে নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে কাচিনের নাগরিকরা সুরক্ষিত।

১৯৬১ সাল থেকেই খ্রিস্টান প্রধান কাচিন বিদ্রোহীরা স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করে আসছে। দীর্ঘ দিনের এই সংঘাতে কাচিন ও শান রাজ্যের প্রায় এক লাখ ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Reneta

নতুন করে এই সহিংতা নিয়ে জাতিসংঘসহ যুক্তরাষ্ট্র সরকার ও মানবাধিকার গোষ্ঠীগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

গত বছরের ২৫ আগস্ট রাখাইনে শুরু হওয়া মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। এতে যুক্তরাষ্ট্র মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনলেও তা বরাবরই অস্বীকার করে আসছে মিয়ানমার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গালিড নিউজশরনার্থীসহিংসতা
শেয়ারTweetPin1

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT