চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতাধিক যাত্রী নিয়ে নিখোঁজ মিয়ানমারের সামরিক বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ০৭, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
নিখোঁজ বিমান-মিয়ানমার

শতাধিক যাত্রী নিয়ে মিয়ানমারের একটি সামরিক বিমান নিখোঁজ হওয়ার পর আন্দামান সাগরে তার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তা এবং বিমান বাহিনীর সূত্রে এমনটি জানায় এএফপি।

ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে মিয়ানমার সেনাবাহিনী জানিয়েছে, আন্দামান সাগরে প্লেনের ধ্বংসাবশেষের সঙ্গে যাত্রীদের মৃতদেহও পাওয়া গেছে।

দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়,  চীন নির্মিত এই সামরিক বিমান দক্ষিণাঞ্চলের শহর মেয়িক থেকে ইয়াঙ্গুনের দিকে যাচ্ছিলো। বিমানবন্দরের একটি সূত্রে এএফপি জানায়, প্লেনটিতে ১০৬ জন যাত্রী এবং ১৪ জন ক্রু ছিলেন।

মিয়ানমার আর্মির এক বিবৃতিতে জানানো হয়, গ্রিনিচ মান সময় ৭.৫ মিনিটে প্লেনটির সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন প্লেনটি দায়েই শহর থেকে ২০ মাইল দূরে ছিলো। নিখোঁজ হওয়ার সময় প্লেনটি আন্দামান সাগরের উপর দিয়ে যাচ্ছিলো।

বিধ্বস্ত প্লেনের কিছু অংশ পাওয়া যায় দায়েই শহর থেকে ১৩৬ মাইল দূরে, জানান মেয়িক শহরের পর্যটন কর্মকর্তা নায়িং লিন জো। মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন থেকে বন্দর শহর দায়েই আকাশপথে কয়েক ঘন্টার দুরুত্বে অবস্থিত। নৌবাহিনী এখনও সন্ধান কার্যক্রম চালাচ্ছে বলেও যোগ করেন তিনি।

বিমান বাহিনী একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে নৌবাহিনী এবং উদ্ধারকারী জাহাজ প্লেনটির কিছু অংশ খুঁজে পেয়েছে বলে নিশ্চিত করে।

ওয়াই৮ মডেলের এমনই একটি প্লেন বিধ্বস্ত হয়েছে
Reneta

এই দুর্ঘটনাকে যান্ত্রিক ত্রুটি হিসেবেই দেখছে বিমানবন্দর সূত্র।  আবহাওয়া তখন ভালো ছিলো সূত্রটি এএফপিকে জানায়।

পশ্চিমা অবরোধের কারণে মিয়ানমারের সাবেক সামরিক জান্তা সরকার তাদের ৫০ বছরের শাসনামলে অধিকাংশ এয়ারক্রাফট চীন থেকেই ক্রয় করে।

মিয়ানমারের সামরিক প্লেনে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। গত বছরের ফেব্রুয়ারিতে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি প্লেন বিস্ফোরিত হলে ৫ জন ক্রু নিহত হয়। জুনে এমআই-২ হেলিকপ্টার বিধ্বস্ত হলে তিনজন সামরিক কমকর্তা নিহত হন।

২০১২ সালে হেহো বিমানবন্দরের রানওয়ে থেকে কিছুটা দূরে একটি কমার্শিয়াল জেট বিধ্বস্ত হলে একজন যাত্রী এবং মোটর সাইকেল আরোহী নিহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিমান বিধ্বস্তমায়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুতির আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ২, ২০২৬

ফুটবলের নির্মম বিচার ‘টাইব্রেকার’: সেরা তারকাদের ব্যর্থতা আর কান্নার ইতিহাস

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘নজরুলের আবির্ভাব ছিল পরাধীন জাতির ভাগ্যাকাশে আলোকবর্তিকা’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT