নিজেদের লেখা গান ও কবিতার মধ্যে দিয়ে শান্তি চাইছেন মিয়ানমারের কবি গায়করা।
মিয়ানমারের মাহাবান্দোলা পার্কের একটি স্টেজে দাঁড়িয়ে কবি ইউ থোয়ে থিটও তার কবিতার মাধ্যমে তুলে ধরেন তেমনই আর্তি, যেন দ্রুত নাগরিকদের আবার ঘরে ফিরিয়ে আনা হয়। তার কবিতার শিরোণামও এসব ঘিরেই।
অভিজ্ঞ কবি ও সাংবাদিকরা শনিবার আগামী ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবসের অংশ হিসেবে আয়োজিত একটি অনুষ্ঠানে নিজেদের কবিতা ও গানে এসব আহ্বান জানান।
মিয়ানমারে এমন মানবিক সঙ্কটের সময়েই প্রথমবারের মতো শান্তি দিবস পালন করছে তারা।
যেখানে রাখাইন রাজ্যে লাখ লাখ মানুষ নিজেদের বাসস্থান হারাচ্ছে। সাম্প্রতিক এই সহিংসতাতেও গৃহহারা হয়েছে লাখ লাখ মানুষ।
শান্তি দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান থেকে জয়েন্ট স্ট্র্যাটেজি টিমকে (জেএসটি) কিছু অর্থ প্রদান দেওয়া হচ্ছে। জেএসটি মূলত নয়টি স্থানীয় মানবিক সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত।
এই জেএসটি স্থানীয়ভাবে গৃহহারা মানুষদের বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, খাবার ও নিরাপত্তা প্রদান করে থাকে।
অনুষ্ঠানে রাগশিল্পী স ফো কর তার গানে গানে ঘৃণা ভুলে ভালোবাসার কথা তুলে ধরেন।








