চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিসির আলী থেকে বের হলেন চঞ্চল

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
৮:১১ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী

‘মিসির আলী’ চরিত্র থেকে বের হলেন চঞ্চল চৌধুরী। আজ রোববার ‘মিসির আলী’ চরিত্রটি শেষবারের মতো ধারন করেন তিনি। সারা দিন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে। মনোবিজ্ঞান বিভাগে ক্লাস নিয়েছেন। বললেন, ‘এক সময় খুব ইচ্ছা ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। বাবাও তা–ই চেয়েছিলেন। আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের সামনে দাঁড়িয়ে ক্লাস নিয়েছি।’

বিকালে যখন কথা হয়, আরও বললেন, ‘আজ মিসির আলী চরিত্রে শেষ শুটিং করেছি। পুরো একটা মাস অন্য এক জগতে বাস করেছি। বলতে পারেন ঘোরের মাঝে ছিলাম। আর কিছুক্ষণ পর আমি আগের চেহারায় ফিরে যাব।’

কীভাবে? চঞ্চল বললেন, ‘পুরো একটা মাস আমি ৫২ থেকে ৬০ বছর বয়সের বৃদ্ধ ছিলাম। পরচুলা নয়, আমার অর্ধেক চুল স্থায়ীভাবে সাদা করেছি। গুলশানে পারলারে ব্যাংকক থেকে আসা এক লোক আমার মাথার ৫০ ভাগ চুল সাদা করে দিয়েছেন। আর এই কাজটি করতে তার সময় লেগেছে ছয় ঘণ্টা! শুটিং শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকে সেভ করিনি। আজ একটু পর সেভ করব, চুল কাটব। “আয়নাবাজি” ছবির জন্য আমাকে যেমন ওজন কমাতে হয়েছে, “দেবী” ছবির জন্য ওজন বাড়াতে হয়েছে। ভুড়ি যেন স্পষ্ট বোঝা যায়, সেই কাজটি করতে হয়েছে।’

হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। উপন্যাসের নামেই ছবির নাম ‘দেবী’। এরই মধ্যে এই ছবির জন্য সরকারের অনুদান পেয়েছেন চিত্রনায়িকা জয়া আহসান, তিনি এই ছবির প্রযোজক। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘সি-তে সিনেমা’। পরিচালক অনম বিশ্বাস। ‘দেবী’ ছবিতে ‘রানু’ চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান, ‘মিসির আলী’ চরিত্রে চঞ্চল চৌধুরী, রানুর স্বামী আনিসের চরিত্রে অনিমেষ আইচ, নীলু চরিত্রে শবনম ফারিয়া আর আহমেদ সাবেরের চরিত্রে ইরেশ যাকের।

এভাবে চুল ঢেকে পহেলা বৈশাখের ‘পাঁচফোড়ন’ ম্যাগাজিন অনুষ্ঠানে অংশ নেন চঞ্চল চৌধুরী

উপন্যাসের মিসির আলী তো বইয়ের মাঝে ডুবে থাকেন। আপনি? চঞ্চল বললেন, ‘আমিও ডুবে থেকেছি। মিসির আলীর বাসার শুটিং হয়েছে হাতিরঝিল এলাকায় বেগুনবাড়ি বস্তিতে। ওখানে অনেক টিনের ঘরের মাঝে একটি পুরোনো তিন তলা দালান। এই দালানের ছাদে টিন দিয়ে একটি রুম তৈরি করা হয়। ঠিক হুমায়ূন আহমেদের মিসির আলী যেমন রুমে থাকেন। এই রুমে গুনে গুনে পাঁচ হাজার বই ছিল।’

জানালেন, ‘দেবী’ ছবির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ আর ধামরাইয়ে।

Reneta

‘দেবী’ ছবির শুটিংয়ের মাঝে চঞ্চল বাধ্য হয়েছেন আরও কিছু কাজ করতে। বললেন, ‘টিভিতে যে ধারাবাহিকগুলোর প্রচার হচ্ছে, সেগুলোর কাজ না করে উপায় ছিল না। তখন ক্যাপ পড়ে, চুল ঢেকে শুটিং করেছি। আর মিসির আলী চরিত্রের মাঝে এতটাই ডুবে ছিলাম যে, নাটকের শুটিংয়ে তার যথেষ্ট প্রভাব পড়ে যেত। তবে ওই সময় মিসির আলী থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখার চেষ্টা করেছি।’

লুক পরিবর্তন করার পর চঞ্চল চৌধুরীকে দেখে চমকে যায় তার ছেলে। সকালে ঘুম থেকে ওঠে দেখে তার পাশে একজন বৃদ্ধ ঘুমাচ্ছেন। পরে স্কুল থেকে ফিরে ফোন দেয় বাবাকে, ‘দাদু, তুমি কেমন আছো?’

এখন ঈদের নাটকের অনেক কাজ জমে গেছে। চঞ্চল জানালেন, কাল সোমবার থেকেই ঈদের কাজ শুরু করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

জুন ৮, ২০২৬

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

জুন ৮, ২০২৬

মাঠে অজ্ঞান, জ্ঞান ফিরে এরিকসেন জানালেন ভালো আছেন

জুন ৮, ২০২৬

চুক্তির আগে ইরানের জব্দ সম্পদে ছাড় নয়: ট্রাম্প

জুন ৮, ২০২৬

বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT