আন্তর্জাতিক

মিসরীয় টহল নৌকায় আইএস’র হামলা

মিসরীয় টহল নৌকায় আইএস’র হামলা

রকেট হামলা চালিয়ে ভূমধ্যসাগরে মিসরীয় নৌবাহিনীর একটি টহল নৌকা ধ্বংসের দাবী করেছে মিসরের ইসলামিক স্টেট (আইএস) সমর্থিত একটি জঙ্গি গ্রুপ।

ইসলামিক স্টেটের সিনাই প্রদেশ নামের ওই জঙ্গি গ্রুপের সাথে সংশ্লিষ্ট টুইটার একাউন্টে পোস্ট করা এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই দাবী করা হয়েছে।

বিবৃতির সাথে পোস্ট করা এক ছবিতে দেখা যায় বোটটির দিকে ধেয়ে যাওয়া একটি রকেটের আঘাতে নৌকাটির একটি বড় অংশে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার দৃশ্য। একটু পরেই নৌকাটি থেকে কালো ধোয়া বের হওয়ার ছবিও দেয়া হয় ওই টুইটার বার্তায়।

মিশরের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামি এক বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবার ভূমধ্যসাগরের উপকূলে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ের সময় টহলবোটটিতে আগুন ধরে যায়।

বিষয়:আইএস ইসলামিক স্টেট মিসর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…