চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিসবাহ-ইউনিসকে শেষ উপহার দিল পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ১৫, মে ২০১৭
স্পোর্টস
A A

মিসবাহ-উল-হক ও ইউনিস খান। একদিকে দুই কিংবদন্তি ক্রিকেটারের বিদায়ের মঞ্চ। অন্যদিকে পাকিস্তানের ইতিহাস গড়ার হাতছানি। জয় দিয়ে মিসবাহ-ইউনিসের বিদায় রাঙানোর কাজ অনেকটাই এগিয়ে নিয়েছিল সফরকারীরা। কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন রোস্টার চেজ ও ১১ নম্বরে নামা শ্যানন গ্যাব্রিয়েল। তখন ডমিনিকা টেস্টের আর মাত্র সাত বল বাকি। স্ট্রাইকে গ্যাব্রিয়েল। চেজ প্রস্তুতি নিচ্ছিলেন শেষ ওভার মোকাবেলা করে ওয়েস্ট ইন্ডিজকে ‘মধুর’ ড্র এনে দেয়ার। কিন্তু ইয়াসির শাহর দুর্দান্ত এক ডেলিভারি গিয়ে আঘাত হানে স্টাম্পে। উল্লাসে ফেটে পড়ে পাকিস্তান। রাঙিয়ে দেয় ‘মিসইউ’র বিদায়। গড়ে নতুন ইতিহাস।

টানটান উত্তেজনা, হতাশা, আক্ষেপ এবং অবশেষে বিজয়ের হাসি। মিসবাহ-ইউনিসের বিদায়টা এরচেয়ে রঙিন ও বর্ণিল হতে পারতো না। ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধ ভেঙে ১০১ রানের দারুণ জয় দিয়ে ইতিহাস গড়ে পাকিস্তান। প্রথমবারের মতো উইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় দলটি। হানিফ মোহাম্মদ, জাভেদ মিয়াঁদাদ ও ইমরান খানের মতো কিংবদন্তিরা যেটি পারেননি সেটি করে দেখিয়েছেন মিসবাহ-ইউনিস।

রোববার ডমিনিকা টেস্টের শেষ দিন ১ উইকেটে ৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ইয়াসির ও মোহাম্মদ আমিরের দারুণ বোলিংয়ে ৯৪ রানে ৬ উইকেট হারিয়ে নিজেদের পরাজয় ডেকে আনে ক্যারিবিয়ানরা। সেখান থেকে জেসন হোল্ডার, দেবেন্দ্র বিশু, আলঝারি জোসেফ এবং গ্যাব্রিয়েলকে নিয়ে লড়াকু জুটি গড়ে পাকিস্তানকে প্রায় হতাশ করেই দিচ্ছিলেন চেজ। তবে শেষ ওভারের আগের ওভারের শেষ বলের নাটকীয়তায় রোমাঞ্চকর জয় দিয়ে মিসবাহ-ইউনিসের বিদায়কে রঙিন করে দেন ইয়াসির। ৩০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ২০২ রানে গুটিয়ে যায়।

প্রথম ইনিংসে আজহার আলির সেঞ্চুরি (১২৭), মিসবাহ (৫৯), বাবর আজম (৫৫) ও সরফরাজ আহমেদের (৫১) ফিফটিতে ৩৭৬ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে রোস্টার চেজের ৬৯ রানের ইনিংসের ওপর ভর করে ২৪৭ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

১২৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩০৪ রানের বড় লক্ষ্য দাঁড়ায়।

ওয়েস্ট ইন্ডিজের হার এড়াতে প্রায় ৬ ঘণ্টা দাঁতে দাঁত চেপে লড়াই করেন চেজ। তুলে নেন দারুণ এক সেঞ্চুরি। কিন্তু ২৩৯ বলে ১১০ রানের হার না মানা ইনিংস খেলার পরও সতীর্থদের ব্যর্থতায় পরাজিত দলেই থাকতে হল চেজকে। তবে দুই ইনিংসেই লড়াকু ব্যাটিং করার সুবাদে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে এই ক্যারিবিয়ান তারকার ঝুলিতেই।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নেন প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়া ইয়াসির। এছাড়া হাসান আলি ৩টি এবং আমির ও মোহাম্মদ আব্বাস নেন একটি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজের পিচে পেসাররা আধিপত্য দেখালেও ব্যতিক্রম ছিলেন ইয়াসির। দুর্দান্ত স্পিনে তিন টেস্টে সর্বোচ্চ ২৫ উইকেট তুলে নিয়েছেন এই পাকিস্তানি লেগস্পিনার। দারুণ বোলিংয়ের পুরস্কারস্বরূপ সিরিজ-সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন ইয়াসির।

বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৫৯ রান করা মিসবাহ দ্বিতীয় ও ক্যারিয়ারের শেষ ইনিংসে আউট হন ২ রান করে। অন্যদিকে বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ইউনিস ১৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেন ৩৫ রান।

চার ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানের জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করে পাকিস্তান। এরপর ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় সরফরাজের দল। ডমিনিকা টেস্ট জিতে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে পকেটে পুরল মিসবাহ-ইউনিসের দল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা প্রকাশে দুই সপ্তাহ সময় পেল সরকার

পরবর্তী

সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে রিভিউ: দ্বিতীয় দিনের শুনানি শুরু

পরবর্তী
দেলাওয়ার হোসাইন সাঈদী-মানবতাবিরোধী অপরাধ-সাঈদীর রিট

সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে রিভিউ: দ্বিতীয় দিনের শুনানি শুরু

শীর্ষ চারের আশা শেষ ম্যানইউর

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT