চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশা-জায়েদের পাশে থাকবেন মৌসুমী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

এবারের শিল্পী সমিতি নির্বাচনে মিশা-মৌসুমীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত থাকলেও ভোট যুদ্ধে শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হলো চিত্রনায়িকা মৌসুমীকে। তার চেয়ে প্রায় দ্বিগুন ভোট বেশি পেয়ে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর।

সাধারণত নির্বাচনের পর প্রতিপক্ষ কিংবা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় পরাজিত প্রার্থীকে। গেলবার নির্বাচনের পরেও এমনটা দেখা গেছে। কিন্তু শিল্পী সমিতির এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিংবা প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মৌসুমীর।

যা ফলাফল হয়েছে, সেটাই তিনি মেনে নিয়েছেন বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন। মৌসুমী বলেন, নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমি কোনো অভিযোগ করতে চাচ্ছি না।

নির্বাচনের আগে প্রতিশ্রুতি মোতাবেক জয়ী প্যানেলকে শিল্পী সমিতির স্বার্থ রক্ষা হয়, এমন সব ধরনের কাজে সমর্থন দিবেন বলেও জানান তিনি।

মিশা-জায়েদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে মৌসুমী বলেন, শিল্পী সমিতি যে সিদ্ধান্তগুলো নেবে সেগুলোর সঙ্গে আমিও একমত থাকব। শিল্পীর জন্য কাজ করলে আমি ওদের পাশে থাকব। কিন্তু ব্যক্তিগত কাজের ক্ষেত্রে হাত বাড়াবো না। শিল্পীদের উন্নয়নে কিছু করে সেখানে অবশ্যই যাবো।

শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়িকা মৌসুমী জিতলেই তৈরী হতো নতুন ইতিহাস! শিল্পী সমিতির যাত্রা শুরুর পর এবারেই প্রথমবার সমিতি পেতো কোনো নারী নেতৃত্ব!

Reneta

প্রচার প্রচারণা এবং অভিনয় শিল্পীদের সমর্থনও ছিলো মৌসুমীর প্রতি। সম্ভাবনা জাগিয়েও ভোট যুদ্ধে শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হলো ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির এই নায়িকাকে!

শিল্পী সমিতির নির্বাচনে ২২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জায়েদ খানমিশামৌসুমীলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT