মিশরের হুরগাদা এলাকায় সমুদ্র তীরবর্তী একটি রিসোর্টে বন্দুকধারীর হামলায় দুই পর্যটক আহত হয়েছে। পাল্টা হামলায় নিহত হয়েছে দুই হামলাকারী।
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বিদেশী পর্যটকে ভরা বেলা ভিস্তা নামের ওই হোটেলটিতে দুই হামলাকারী সমুদ্র পথে এসে মূল ফটকে গুলি চালায়। এসময় জার্মানি ও ডেনমার্কের দুই পর্যটককে ছুরিকাঘাতও করে তারা।
এরপর নিরাপত্তাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ওই দুই হামলাকারীরই নিহত হয়।
নিহতদের এদের একজন রাজধানী কায়রোর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এক হামলাকারীর শরীর থেকে আত্মঘাতী বোমা সংযুক্ত বেল্ট উদ্ধার করে পুলিশ।






