চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৫:২৯ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২১
প্রবাস সংবাদ
A A
মিশরে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন বিষয়ক ভার্চুয়াল সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

যথাযোগ্য মর্যাদায় মিশরের কায়রো দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম।

এর আগে রাষ্ট্রদূত মনিরুল ইসলাম দুতাবাস প্রাঙ্গণে দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির সূচনা করেন।

স্থানীয় সময় সন্ধা ৬টায় দূতাবাসের ১ম সচিব ও দূতালয় প্রধান মুহাম্মদ ইসমাঈল হুসাইনের সঞ্চালনায় জুম ওয়েবিনারে মূল অনুষ্ঠান শুরু হয়। ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতির বাণী পাঠ করেন মুহাম্মদ ইসমাঈল হুসাইন ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের তৃতীয় সচিব আতাউল হক।

অনলাইন জুম মিটিংয়ে রাষ্ট্রদূত মনিরুল ইসলামের স্বাগত বক্তব্যের পর আইসিটি বিভাগ থেকে প্রাপ্ত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর নির্মিত ভিডিও প্রচার করা হয়। পরে বাংলাদেশ থেকে আলোচনায় অংশ নেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা ও ডাক্তার সাফায়েত উল্লাহ। বক্তব্য রাখেন ঢাকাস্থ মিশর দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত, সৌদি আরবে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন ও যুক্তরাজ্য থেকে যোগ দেন দি গার্ডিয়ান ও প্রথম আলোর প্রতিনিধি মুঃ ওয়াসিম উদ্দিন ভুঁইয়া।

সেসময় মিশরের রাজধানী কায়রো ও বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা যোগ দিয়ে দিবসটির তাৎপর্য উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। জুম মিটিংয়ে যোগ দেন মুক্তিযুদ্ধার সন্তান এবং জাতিসংঘে (খাদ্য ও কৃষি সংস্থা) কর্মরত মিশর প্রবাসী নাফিজ আহমেদ খান, কায়রো আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক শাহজাহান ভুঁইয়া, ডাঃ আরিফুল হক, ইসা আহমেদ সহ পেশাজীবী প্রবাসীরা।

রাষ্ট্রদূত মনিরুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে বলেন, ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণই ছিল প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র। ৭ মার্চের ভাষণের পরই সমগ্র দেশ জুড়ে বাংলার সর্বস্তরের মানুষ সংগঠিত হতে শুরু করে এবং স্বাধীনতার আন্দোলনের চূড়ান্ত রূপ লাভ করে ২৫ মার্চের কালরাত্রে বঙ্গবন্ধু গ্রেফতারের পর। যার পথ-পরিক্রমায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যূদয় ঘটে।

ট্যাগ: ৭ মার্চমিশর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারী নির্মাতাদের সেরা ১০০ সিনেমা

পরবর্তী

চ্যানেল আইয়ে চলছে নতুন সিরিয়াল ‘সুলেমান’

পরবর্তী
দর্শকদের জন্য নতুন সিরিয়াল ‘সুলেমান’ এর দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে চলছে নতুন সিরিয়াল ‘সুলেমান’

নতুন সিরিজের মূল চরিত্ররা একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্নের বেড়াজালে আটক পাঁচ বেগমের গল্প

সর্বশেষ

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

বক্স অফিসে বড় ধাক্কা খেলো যশের ‘টক্সিক’

আগস্ট ২৯, ২০২৬

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT