চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরে একই সঙ্গে ২৫৩ জনের আজীবন কারাদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

একই সঙ্গে ২শ ৫৩ জনকে আজীবন কারাদণ্ড দিয়েছে মিশরের একটি সামরিক আদালত। এছাড়া আরো ২শ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। ২০১৩ সালে বিভিন্ন ভবন ধ্বংসের জন্য আদালতে তাদের অনুপস্থিতিতেই এই সাজা দেয়া হয় বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

যে দুটি মামলায় এতোগুলো মানুষকে শাস্তি দেয়া হয়েছে তাতে নির্দিষ্ট করে কারোই নাম বলা হয়নি। তবে সাজাপ্রাপ্তরা সবাই বর্তমানে নিষিদ্ধ মুসলিম ব্রাদাহুডের সদস্য। সাম্প্রতিক সময়ে এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ ও রায় নিয়ে বিচার ব্যবস্থা ও মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মিশর।

মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০২১৩ সালে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর ২০১১ সালে জেল ভাঙার মামলায় মৃত্যুদণ্ড দেয় আদালত। এছাড়া তার শতশত সমর্থককেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার আলেকজান্দ্রিয়া সামরিক আদালতে পুলিশ স্টেশন এবং বেহেইরার একটি সরকারি ভবন, নীল নদের বদ্বীপে উত্তর পশ্চিম কায়রোর একটি প্রশাসনিক ভবনে হামলার জন্য আসামীদের অভিযুক্ত করা হয়।

রায়ে বেশ কয়েকজনকে ৫-১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়। আর ৫০ জন নির্দোষ প্রমাণিত হন।

গত বছরের অক্টোবরে সামরিক আদালতকে বেসামরিক লোকের বিচার করার অনুমতি দেয় এবং ছোট-বড় আক্রমণ থেকে সরকারি বিভিন্ন স্থাপনা রক্ষার জন্য রাস্তা বন্ধ করে করা সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করে।

Reneta

সরকার বলছে, বিচার বিভাগ স্বাধীন এবং এতে তারা কোনো হস্তক্ষেপ করে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মিশরমুসলিম ব্রাদারহুড
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: আব্দুল হাই সরকার (সংগৃহীত)।

অর্থনীতি স্লোগানে চলে না, চলে বাস্তবতায়: আব্দুল হাই সরকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কমেছে স্বর্ণের দাম

মে ২০, ২০২৬

আনসার-ভিডিপিকে যুগোপযোগী করতে সরকার সবধরনের পরিকল্পনা নিয়েছে: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

তাইজুলের ৬ উইকেট, বাঘের ডেরায় হোয়াইটওয়াশ পাকিস্তান

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT