চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুলের আশঙ্কা বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার ঢাকা মেট্রোপলিট (ডিএমপি) পুলিশ সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে।  বিজ্ঞপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্তকে গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনি সংকেত বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  এ বিষয়টি নিয়ে তাকে আশ্বস্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

কাদের বলেছেন: শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোন বাধা দেবে না, তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার লক্ষীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্স যোগে যুক্ত হন তিনি।

এসময় ক্ষমতাসীনদের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক নেতা অভিযোগ করেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের উপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারেের চোরাগলি খুঁজছে। ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোন অপচেষ্টা কঠোর ভাবে দমন করার হুঁশিয়ারি বার্তা দেন তিনি।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, মিমাংসিত বিষয় নিয়ে আপোষ করার কোন সুযোগ নেই।

দলীয় নেতাকর্মীদের সাবধান করে ওবায়দুল কাদের বলেন, দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। উন্নয়ন-অর্জনে কোন লাভ হবে না, যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে। সাধারণ মানুষের সাথে আচরণ খারাপ করে উন্নয়নকে ম্লান না করারও আহবান।

Reneta

স্থানীয় সরকার নির্বাচনে ইতিমধ্যে যারা বিদ্রোহ করেছে আবার নির্বাচিত বা পরাজিত হয়েছে তাদের আর দল থেকে মনোনয়ন দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দলে মনোনয়ন নিয়ে বাণিজ্য করা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি।

যে কোন নেতিবাচক ঘটনা দলের ও সরকারের ইতিবাচক অর্জনগুলো যেন ম্লান না হয় সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহবান ওবায়দুল কাদেরের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শীঘ্রই বেগমগঞ্জ থেকে লক্ষীপুর পর্যন্ত চার লেনের সড়ক উন্নীত করা হবে। কোন অবস্থাতেই লক্ষীপুর পিছিয়ে থাকবে না, লক্ষীপুরের লক্ষী ফিরিয়ে আনা হবে।

গতকাল বুধবার রাজধানী ঢাকায় পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশের ওপর ঢাকা মেট্রোপলিট (ডিএমপি) পুলিশের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তার প্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে অভিযোগ করেন, সরকারের এই সিদ্ধান্ত জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থি এবং গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনি সংকেত।

এর আগে নগরবাসীর ‘জানমালের সার্বিক নিরাপত্তায়’ বিবেচনায় পূর্ব অনুমতি ছাড়া রাজধানীতে কোনো সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনকে সভা, সমাবেশ ও গণজমায়েত করা থেকে বিরত থাকতে নির্দেশনা জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী,সাবেক মন্ত্রী শাহাজান কামাল, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়নসহ লক্ষীপুর জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের, ‘শেষ সুযোগ’ দিয়ে আলোচনার দাবি

আগস্ট ৪, ২০২৬

মনরো: গ্ল্যামারের আড়ালে এক নিঃসঙ্গ জীবন

আগস্ট ৪, ২০২৬

অবসর নাকি চালিয়ে যাবেন, ভবিষ্যৎ নিয়ে যা বললেন নেইমার

আগস্ট ৪, ২০২৬

টিটি ডিসকাউন্টিং ও লিয়েন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT