চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাকগিলকে স্পিন বোলিং কোচ চায় বিসিবি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:১৩ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
স্টুয়ার্ট ম্যাকগিল

স্টুয়ার্ট ম্যাকগিল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে স্টুয়ার্ট ম্যাকগিলকে আনতে আগ্রহী বিসিবি। সম্ভাব্য স্পিন কোচদের তালিকায় থাকা ১০-১২ জনের মধ্যে বোর্ডের প্রথম পছন্দ সাবেক এই অজি লেগস্পিনার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আশা, ম্যাকগিল সাদরেই প্রস্তাব গ্রহণ করবেন।

রোববার মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে নাজমুল হাসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা ১০-১২ জনের সাথে যোগাযোগ করেছিলাম। এরমধ্যে প্রায় সবাই ইতিবাচক ছিল। আমাদের জানা মতে, এরা প্রত্যেকেই আগ্রহী। যাদের সঙ্গে কথাবার্তা বলে শর্ট লিস্ট করেছিলাম, তার মধ্যে প্রথম পছন্দ হিসেবে রেখেছি স্টুয়ার্ট ম্যাকগিলকে। কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন, কবে থেকে কী সেটি এখনও ফাইনাল হয়নি।’

বোর্ড চাইছে প্রাথমিকভাবে তিনমাসের জন্য ম্যাকগিলকে আনতে। সব কিছু ইতিবাচক থাকলে মেয়াদ বাড়ানো হবে বলেও জানান নাজমুল, ‘প্রাথমিকভাবে তিন মাসের জন্য কাজ করবে এবং তা অস্ট্রেলিয়া সিরিজের আগেই। তারও ভালোলাগার ব্যাপার থাকতে পারে। কাজ করুক। সব ঠিক থাকলে আমরা মেয়াদ বাড়াবো।’

পেস বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কান চম্পাকা রামানায়েকের নিয়োগ চূড়ান্ত হওয়ার কথাও জানিয়েছেন বোর্ড সভাপতি। জাতীয় দলের জন্য আনা হলেও তিনি মূলত হাই-পারফরম্যান্স ও বিসিবির অন্য ইউনিটগুলোর সঙ্গেই বেশি কাজ করবেন।

জাতীয় দলের পেস বোলিং মেন্টর হিসেবে কোর্টনি ওয়ালশ কাজ করছেন। এর মাঝেই আরেকজন পেস বোলিং কোচ। তবে এই ক্যারিবিয়ান গ্রেট কেবল জাতীয় দলের সঙ্গেই কাজ করছেন। রামানায়েকের কাজ হবে বিসিবির সকল দলের পেস ডিপার্টমেন্টের সঙ্গেই।  আগামী এক সপ্তাহের মধ্যে তার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়ে যাবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

৪৬ বর্ষী ম্যাকগিলের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের পরিচয় না থাকার কারণ নেই। শেন ওয়ার্নের যুগে জন্ম নিয়ে বেশিরভাগ সময়ই একাদশে জায়গা মেলার জন্য যুদ্ধ করতে হয়েছে অজি লেগিকে। সুযোগ পেলেই জ্বলে উঠেছেন। মূলত টেস্টই খেলেছেন। ৪৪ টেস্টে ২০৮ উইকেট ঝুলিতে, সেরা ১০৮ রানে ৮টি। ইনিংসে পাঁচ উইকেট ১২ বার ও টেস্টে দুই ইনিংস মিলিয়ে দুবার দশ উইকেট নিয়েছেন। এছাড়া মাত্র ৩টি ওয়ানডে খেলার সুযোগ মিলেছে তার। ২০০৮ সালে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন ম্যাগগিল, অবশ্যই সেটি টেস্ট ছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিম্যাকগিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলাচলের জন্যে খুলে দেয়া হয়েছে বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু

পরবর্তী

স্বাস্থ্য ও সরকারী কেনাকাটায় ৪ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

পরবর্তী

স্বাস্থ্য ও সরকারী কেনাকাটায় ৪ হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

দিয়াজ

আত্মহত্যা নয়, দিয়াজকে খুন করা হয়েছে: সিআইডি

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT