চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজ ম্যাজিক চললেই ‘দ্রুততম পঞ্চাশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ইংল্যান্ড দলে বাঁহাতি ব্যাটসম্যান বেশি। সেই বিবেচনায় অনূর্ধ্ব-১৯ পেরিয়ে আসা এক অফস্পিনার ডাকা হল স্কোয়াডে। চট্টগ্রামে অভিষেক টেস্টে দুই ইনিংসে সাত (৬+১) উইকেট নিয়ে ফিরলেন ঢাকায়। দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে এবার ছয়টি করে মোট ১২টি উইকেট। অভিষেক টেস্ট সিরিজে তিনবার ছয়টি করে উইকেট নিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়া সেই মেহেদী হাসান মিরাজ দেশের হয়ে দ্রুততম ৫০ উইকেট শিকারের অপেক্ষায়।

মিরপুরে তরুণ অফস্পিনারের হতাশ হওয়ার কথা নয়। কেননা এই মাঠে টেস্ট মানেই মিরাজ ম্যাজিক। দুই টেস্ট (ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে) খেলে উইকেট নিয়েছেন ১৭টি।

আড়াই বছরের ক্যারিয়ারে মিরাজ ১১ ম্যাচে দখল করেছেন ৪৬ উইকেট। এখন পর্যন্ত বাংলাদেশের দ্রুততম পঞ্চাশ উইকেট শিকারি মোহাম্মদ রফিক। তিনি নিয়েছিলেন ১৩ ম্যাচে। ১৪ ম্যাচে আছে তাইজুল ইসলামের।

Banglabid

বৃহস্পতিবার থেকে মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে চার উইকেট না পেলে মিরাজকে অপেক্ষা করতে হবে জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত। মিরাজ নিশ্চয়ই চাইবেন হোম অব ক্রিকেটে উদযাপন সারতে।

অনিন্দ্য সুন্দর আবির্ভাবের পর মিরাজ হয়ে উঠেছেন টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ। শুরুর মতো ঝাঁকে ঝাঁকে উইকেট না নিলেও বোলিংয়ে রেখেছেন ধারাবাহিকতার ছাপ। ২০ ইনিংসের মধ্যে উইকেটহীন থেকেছেন কেবল চারবার।

মূর্তিকারিগর

Reneta

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার এই মিরাজ। ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদের সংগ্রামের ম্যাচে ইনিংসে নেন তিন উইকেট।

দ্রুততম পঞ্চাশ উইকেটের মালিক হয়েই তৃপ্ত থাকার সুযোগ নেই মিরাজের। ইনজুরির কারণে সাকিব আল হাসান দ্বিতীয় টেস্টেও না থাকায় মিরাজের কচি কাঁধে বাংলাদেশের স্পিন আক্রমণের ভার। সেই ভার কাঁধে নিয়ে ‘রেকর্ডে’র অপেক্ষায় মিরাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদী হাসান মিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT