চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরাজের স্বপ্ন বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ন ০৯, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান সফরে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স মেহেদী হাসান মিরাজের স্বপ্নের সীমানা বাড়িয়ে দিয়েছে অনেক। সবশেষ সিরিজে অলরাউন্ড নৈপুণ্যে টেস্টের সাত নম্বরে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার। তিনে রয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্নটা হাতের নাগালে আসবে যদি মিরাজ ধারাবাহিকভাবে ভালো খেলে যেতে পারেন।

পাকিস্তানে টেস্ট সিরিজে ইতিহাস গড়ে ফেরার পর সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মিরাজ। জানান নিজের স্বপ্নের কথা। যেটি নাগাল পেতে হলে আরও পরিশ্রম করতে হবে, এমনটা জানান তারকা অলরাউন্ডার।

মিরাজের মাঝে সাকিবের ছায়া দেখা গিয়েছিল আগেই। বোলিংয়ে বরাবরই দুর্দান্ত হলেও ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারেননি। যে কারণে পিছিয়ে পড়তে হয়েছে। তবে এখন ব্যাটিংটা ভালো হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন।

রাওয়ালপিন্ডিতে দুই টেস্টেই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মিরাজ। বোলিংয়েও প্রভাব বিস্তার করেন। সব মিলিয়ে দুই ইনিংসে ১৫৫ রান ও বল হাতে ১০ উইকেট নিয়ে পান সিরিজ সেরার পুরস্কার।

এখান থেকে আর পেছনে তাকাতে চান না মিরাজ। ধাপে ধাপে সামনের চ্যালেঞ্জ মোকাবেলা করে পেতে চান বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডারের মুকুট। যেটি এখন রবিচন্দন অশ্বিনের মাথায়।

‘একটা দলে যদি দুজন অলরাউন্ডার খেলে, দলের জন্য অনেক সুবিধা থাকে। যেহেতু আমার ব্যাটিংটা এখন ভালো হচ্ছে… শুরুর দিকে আমার ব্যাটিংটা সেভাবে পায়নি দল। আমি বোলার হিসেবে খেলেছি। এখন অবদান রাখছি, খুব ভালো লাগছে।

Reneta

‘বিশ্বসেরা অলরাউন্ডার হতে অনুশীলন করতে হবে, কষ্ট করতে হবে। এটা এক-দুই বছরে সম্ভব না। লম্বা সময় ধরে ভালো খেলতে হবে। এখন যেভাবে চলছে এটা যদি লম্বা সময় ধরে রাখতে পারি, তাহলে আশা করি একদিন বিশ্বসেরা অলরাউন্ডার হতে পারব।’

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশবিশ্বসেরা অলরাউন্ডারমেহেদী হাসান মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঋণের দায়ে জেলহাজতে রাজপাল যাদব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT