অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক এবং টুর্নামেন্ট সেরা মেহেদী হাসান মিরাজকে দেখা গেলো সম্পূর্ণ ভিন্ন বেশে।
বন্ধুদের সঙ্গে মাছ ধরার প্রাণবন্ত একটি ছবি ফেসবুকে শেয়ার করে ভক্তদের সঙ্গে অনাবিল আনন্দ ভাগাভাগি করে নিলেন এই উঠতি তারকা।
ছবিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সবার নজরকাড়া মেহেদী হাসান মিরাজকে দেখা গেলো বাংলার দামাল ছেলের ভূমিকায়।
ক্রিকেটারের জার্সি গায়ে উচ্ছ্বল মিরাজের এ যেনো অন্যরূপ।






