রাজধানীর মিরপুরে রোববার সকাল ৯টা থেকে প্রবল গ্যাস সংকট শুরু হয় মিরপুরে। অবশেষে দুপুর ৩টার দিকে চুলায় গ্যাস আসলেও সেখানকার বিভিন্ন হোটেলে দেখা গেছে খাবার প্রত্যাশীদের ভিড়।
মিরপুর ২ নম্বর মোড়ের পূর্নিমা রেস্তোঁরায় রোববার ভোরে সিলিন্ডারের মাধ্যমে রান্না করা হয়েছে চিকেন বিরিয়ানি। সকাল থেকে গ্যাস না থাকায় সেখানকার বেশিরভাগ বাসিন্দাকেই নির্ভর করতে হচ্ছে বাইরের খাবারের উপর। তাই ৩টার পরও সেই হোটেলে খাবারের জন্য হাতে টোকেন নিয়ে সিরিয়াল ধরেছেন ক্রেতারা।
হোটেলের ম্যানেজার লিখন রানা জানান, মাঝে মধ্যেই এমন সমস্যা পোহাতে হয় এই এলাকাবাসীকে। কাস্টমার ও ব্যবসায়ী উভয়ের জন্যই এটা বড় সমস্যা। কিন্তু এভাবে আর কতদিন চলবে তা বলা যায় না।
মিরপুর এলাকার পরিস্থিতি দেখুন নিচের ভিডিওতে:








