চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে জাকিরের সেঞ্চুরি, মুরাদের ৫ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৬ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে ৩৮৭ রানে থেমেছে বিসিবি দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস। ১০৭ রানে অপরাজিত থাকেন জাকির হাসান। ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।

সবশেষ ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন জাকির। মিরপুরে ফাইনালেও স্পর্শ করলেন তিন অঙ্ক। প্রথম শ্রেণির ক্রিকেটে জাকিরের ১১তম সেঞ্চুরি এটি। ১৬১ বলের ইনিংসে চার মারেন ১৫টি।

ফরহাদ রেজা আউট হন ৭১ রান করে। আগের দিন ৫ উইকেটে ২৬১ রান তোলে দক্ষিণাঞ্চল। ফরহাদ ৪৬ ও জাকির ৪৪ রানে অপরাজিত ছিলেন। ষষ্ঠ উইকেট জুটি বিচ্ছিন্ন হয় দলীয় সংগ্রহ তিনশ ছোঁয়ার পর। ফরহাদ-জাকির যোগ করেন ১৩৭ রান।

প্রথমদিন ৪ উইকেট নেয়া মুরাদ পঞ্চম শিকারের দেখা পান রিশাদ হোসেনকে ফিরিয়ে। ২৯ ওভার বল করে ১০১ রান খরচ করেন এ তরুণ। ১২ ম্যাচের ছোট্ট ক্যারিয়ারে ৫ উইকেট শিকার চতুর্থবার।

শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচের প্রথমদিনে দারুণ শুরুর পর দ্রুত পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল দক্ষিণাঞ্চল। জাকির ও অধিনায়ক ফরহাদের জুটি কক্ষপথে ফেরায় দলটিকে।

প্রথম শ্রেণির ফ্র্যাঞ্চাইজি আসরের লিগপর্বের ম্যাচগুলো চার দিনের হলেও ফাইনাল পাঁচ দিনের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালটন মধ্যাঞ্চলজাকিরবিসিএলবিসিএল-২০২১বিসিবি দক্ষিণাঞ্চলমুরাদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬

ইংল্যান্ডে আর্জেন্টাইন খেলোয়াড়দের ভিসা বাতিলের দাবি

জুলাই ২১, ২০২৬

তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্যের ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT