মিরপুর স্টেডিয়ামের সামনে বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স এসোসিয়েশন- বিসিএসএ এর উদ্যোগে অস্ট্রেলিয়া দলকে বাংলাদেশে আসার অনুরোধ জানিয়ে মানববন্ধন করা হয়।
মানব বন্ধনে ক্রিকেট প্রেমী সর্বস্তরের মানুষ অংশ নেয়।
বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জুনায়েদ পাইকার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘অস্ট্রেলিয়া দলকে দেশে আসার জন্য সরকারের পাশাপাশি সমর্থকদের নিয়ে অনুরোধ করে এ মানববন্ধনের আয়োজন করা হয়।।’






