চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে আলাউদ্দিন বাবুর হ্যাটট্রিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৩, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
আলাউদ্দিন বাবু ক্রিকেটে হ্যাটট্রিক করে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টি আসরের দশম ম্যাচে এসে হ্যাটট্রিকের দেখা মিলল। শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্রাদ্রার্স ইউনিয়নের পেসার আলাউদ্দিন বাবু লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে টানা তিন বলে উইকেট তুলেছেন।

আলাউদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে রূপগঞ্জ ১১১ রানে গুটিয়ে যায়। জবাবে ওপেনার মিজানুর রহমানের অনবদ্য ৭৪ রানের সুবাদে ৮ উইকেটের জয় পায় ব্রাদার্স।

মিরপুরে রূপগঞ্জের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারের ৫ম এবং ৬ষ্ঠ বলে যথাক্রমে সোহাগ গাজী (২) এবং মুক্তার আলীকে (৬) আউট করেন আলাউদ্দিন। পরে ২০তম ওভারের প্রথম বলে নাবিল সামাদকে (০) আউট করে হ্যাটট্রিকের স্বাদ নেন। ৩.১ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন ডানহাতি পেসার।

সহজ লক্ষ্য তাড়ায় ব্রাদার্সের দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকী ও মিজানুর এনে দেন দারুণ সূচনা। ১৯ বলে ২১ রান করে জুনায়েদ ফিরলে ভাঙে ৫৩ রানের উদ্বোধনী জুটি।

তিন নম্বরে ব্যাট করতে নেমে জাহিদুজ্জামান ধীরগতিতে ব্যাটিং করলেও অপরপ্রান্তে রানের চাকা সচল রাখেন মিজানুর। ব্রাদার্স অধিনায়ক ৬টি চার ও একটি ছক্কার সাহায্যে ৪১ বলে অর্ধশতক তুলে নেন।

পরে আরও আগ্রাসী ব্যাটিং করেন ডানহাতি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৫২ বলে ৭৪ রান করে মোহাম্মদ শহিদের বলে সাজঘরে ফেরেন মিজানুর। ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১১২ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় ব্রাদার্স।

ট্যাগ: আলাউদ্দিন বাবুবঙ্গবন্ধু ডিপিএল-২০২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মে মাসে সড়ক দুর্ঘটনায় ৫৬২ জন নিহত

পরবর্তী

কুষ্টিয়ায় উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ

পরবর্তী
কুষ্টিয়ায় করোনা সংক্রমণ নিয়ে আলোচনা সভা, সবাই মাস্ক পরিধান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ায় উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ

জাতিসংঘের লোগো সহ নিউ ইয়র্কের আধুনিক ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা আরও ১০ কোটি শ্রমিককে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে: জাতিসংঘ

সর্বশেষ

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT