অপরাধ

মিরপুরের ‘জঙ্গি আস্তানায়’ নিহতদেরকে জুরাইনে দাফন

জঙ্গি আস্তানার ধ্বংসপ্রাপ্ত ভবন, জুরাইনে দাফনের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গি আস্তানার ধ্বংসের পর ভবনের ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত অংশ দেখা যাচ্ছে, ঘটনাস্থল।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর মিরপুরের কথিত জঙ্গি আস্তানায় নিহত ৭ জনের লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।

মঙ্গলবার লাশগুলো গ্রহণের পর জুরাইন কবরস্থানে দাফন করা হয় বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন আঞ্জুমানের ডিউটি অফিসার শাহজাদ হোসেন।

মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার আঞ্জুমানে হস্তান্তর করা হয়। দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে লাশগুলো হস্তান্তর করেন দারুস সালাম থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ঢামেক হাসপাতাল মর্গে থাকা সাতটি মরদেহ হস্তান্তর করা হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর রাতে মিরপুর মাজার রোডের বর্ধনবাড়ি এলাকায় ‘কমল প্রভা’ নামের একটি বাড়ির পঞ্চম তলায় ‘জঙ্গি আস্তানায়’ ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ হয়। জঙ্গি আস্তানা রয়েছে—এমন খবর পেয়ে মিরপুরের ওই বাড়িটি ৪ সেপ্টেম্বর রাত থেকে ঘেরাও করে রাখে র‌্যাব।

পরে ওই জঙ্গি আস্তানা থেকে শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিষয়:মিরপুর জঙ্গি আস্তানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…