টেস্টের পর ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও বৃষ্টির আশংকা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এখনো কোনো বৃষ্টি হয়নি। তবে থেকে থেকে কালো মেঘ উড়ে যাচ্ছে মিরপুরের উপর দিয়ে। আর আবহাওয়া খবর বলছে, সন্ধ্যা ৬টা নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ-ভারতের ম্যাচ শুরু হবে বিকেল তিনটায়। আবহাওয়ার খবর সত্যি হলে ওয়ানডে সিরিজেও বাগড়া দিতে যাচ্ছে প্রকৃতি।
বৃষ্টির কারণেই ফতুল্লায় অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টটি ড্র হয়। ওই টেস্টের পাঁচদিনে ৪৫০ ওভারের জায়গায় খেলা হতে পেরেছিলো মাত্র ১৮৫ ওভার।
বৃষ্টির সম্ভবনা থাকলেও রাখা হয়েছে রিজার্ভ ডে’র ব্যবস্থা। আজ বৃষ্টিতে খেলা বিঘ্নিত হলে আগামীকাল বল গড়াবে মাঠে।







