চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরেও উইন্ডিজ আগ্রাসন

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:২৯ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়ে মিরপুরে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ আগ্রাসন চালাচ্ছে মুমিনুল হকের দলের উপর। দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে চালকের আসনে ক্যারিবীয়রা।

প্রথম ইনিংসে ৪০৯ করা উইন্ডিজকে ব্যাটে ঠিকঠাক জবাব দিতে পারছে না বাংলাদেশ। উইকেট বিলিয়ে এসেছেন টপঅর্ডার ব্যাটসম্যানরা। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ১০৫ রান।

৬ উইকেট হাতে রেখে ক্যারিবীয়দের চেয়ে বাংলাদেশ পিছিয়ে ৩০৪ রানে। ফলো-অন এড়াতে করতে হবে আরও ১০৫ রান।

Banglabid

মুশফিকুর রহিম ২৭ ও মোহাম্মদ মিঠুন ৬ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। পড়ন্ত বিকেলে আর কোনো বিপদ ঘটেনি, এটাই বাংলাদেশের স্বস্তির জায়গা। দুই ব্যাটসম্যানের মধ্যে গড়ে ওঠা পঞ্চম উইকেট জুটি অবিচ্ছিন্ন ৩৫ রানে।

শুরুতেই বাজে শটে উইকেট বিলিয়ে আসেন সৌম্য সরকার (০)। শ্যানন গ্যাব্রিয়েলের লেগ স্টাম্পের বাইরে পিচ করানো বল ফ্লিক করতে গিয়ে শর্ট লেগে ধরা পড়েন বাঁহাতি ওপেনার। রানের খাতা খোলার আগে ধরেন প্যাভিলিয়নের পথ।

গ্যাব্রিয়েলের দ্বিতীয় শিকার নাজমুল হোসেন শান্ত। এ বাঁহাতি ৪ রান করে এনক্রুমা বোনারের হাতে ক্যাচ দেন। দলের সংগ্রহ তখন ১১ রান।

Reneta

তামিমের সঙ্গে জুটি গড়ে প্রতিরোধের ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক মুমিনুল। রাকিম কর্নওয়ালের অফস্পিনে উইকেটরক্ষকের গ্লাভসে ক্যাচ দেন তিনি। ২১ রানে থামতে হয়ে দলনেতাকে। ভাঙে ৫৮ রানের তৃতীয় উইকেট জুটি।

মুমিনুল ফেরার পর তামিমও আউট হয়ে যান। টাইগার ওপেনার আলঝারি জোসেফকে উইকেট দেন ফিফটির কাছে গিয়ে। তার ৫২ বলে ৪৪ রানের ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছয়ের মার।

৭১ রানে ৪ উইকেট হারানো দল শতরান পেরিয়েছে মুশফিক-মিঠুনের প্রতিরোধে। মিরপুর টেস্টের দ্বিতীয় দেন গেছে বোলারদের পক্ষেই। পুরোদিনে দুদলের পড়েছে ৯ উইকেট।

উইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ৪০৯ রানে। দ্বিতীয় দিনের চা-বিরতির আগে গুটিয়ে যায় তারা। আবু জায়েদ রাহি ও তাইজুল ইসলাম নেন ৪টি করে উইকেট। একটি করে উইকেট নেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ।

সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন উইন্ডিজের তিন ব্যাটসম্যান। কেউই পাননি তিনঅঙ্কের দেখা। সফরকারীদের ব্যাটিং ত্রয়ী যথেষ্ট ভয় ধরিয়েছিলেন। খুব বেশি ভয়ঙ্কর হওয়ার আগেই ফেরেন সাজঘরে।

এনক্রুমা বোনার ৯০, জশুয়া ডি সিলভা ৯২ ও আলঝারি জোসেফ ৮২ রানে আউট হন। উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট করেন ৪৭ রান।

ক্যারিবীয়রা শেষ ২৫ রানে শেষ ৪ উইকেট হারালে অলআউট হয় চারশ পেরিয়ে। শেষে দ্রুত উইকেট নিতে না পারলে আরও রানের বোঝা নিয়ে ব্যাটিংয়ে নামতে হতো তামিম-সৌম্যদের।

চট্টগ্রামে অভিষেক টেস্টেই বোনার জাগিয়েছিলেন সেঞ্চুরির আশা। পারেননি অল্পের জন্য। ৮৬ রানে করে আউট হন। মিরপুর টেস্টে সেটির পুনরাবৃত্তি। সেঞ্চুরির আরও কাছে যাওয়া এ ব্যাটসম্যানকে ৯০ রানের মাথায় সাজঘরে পাঠান মিরাজ।

ভাঙেন ৮৮ রানের ষষ্ঠ উইকেট জুটি। সপ্তম উইকেট জুটিও আরও বড় হয়। জশুয়া ও আলঝারি মিলে ১১৮ রান যোগ করেন। আলঝারিকে ফিরিয়ে জুটি ভাঙেন আবু জায়েদ। পরে ফেরান জোমেল ওয়ারিকেনকে (২)।

উইন্ডিজ ইনিংসের শেষ উইকেটটি নেন তাইজুল। শ্যানন গ্যাব্রিয়েলকে (৮) মিডঅনে মুশফিকুর রহিমের ক্যাচ বানান বাঁহাতি স্পিনার।

৫ উইকেটে ২২৩ রানে প্রথমদিন শেষ করেছিল ক্যারিবীয়রা। দ্বিতীয় দিন সবকটি উইকেট হারানোর আগে তারা যোগ করেছে আরও ১৮৬ রান। তাতে বোলাররা পেয়েছেন নির্ভার হয়ে লড়ার সুযোগ। উইকেট থেকে পেসাররা পাচ্ছেন সুবিধা। যা বাংলাদেশের জন্য ভীতিকর ব্যাপারই বটে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিরপুর টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামিন পেলেন রন হক সিকদার

পরবর্তী

‘সাম্প্রদায়িকতা বিতর্ক’, কোচের পদ ছাড়লেন ওয়াসিম জাফর

পরবর্তী

‘সাম্প্রদায়িকতা বিতর্ক’, কোচের পদ ছাড়লেন ওয়াসিম জাফর

কলকাতায় সেলফি শিকারিদের পাল্লায় মোশাররফ করিম!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT