চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিমির সাহসে রক্ষা পেলো প্রাণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

সিনেমার পর্দায় নয়, বাস্তবেই সাহসিকতার প্রমাণ দিয়েছে ‘বোঝে না সে বোঝে না’ ছবির নায়িকা মিমি চক্রবর্তী। ভারতীয় দৈনিক আনন্দবাজার মিমি বলছে, ১৭ জানুয়ারি রাত এগারোটায় এক অনুষ্ঠান শেষে নদীয়া থেকে কলকাতায় ফিরছিলেন মিমি। সঙ্গে ছিলেন তার সহকারী এবং দুই দেহরক্ষী। তেঘরিয়ায় নামে একটি স্থানে এসে দেখেন, একটি গাড়ি এক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছে।

গাড়ির চাকায় আটকে মোটরসাইকেল আরোহীর দেহ আটকে যায়। এরপর পুরো তিন কিলোমিটার রাস্তা লোকটিকে টেনেহিচড়ে নিয়ে যায় গাড়িটি। চোখের সামনে এমন দৃশ্য দেখে গাড়িটাকে থামানোর চেষ্টা করেন মিমি। এক পর্যায়ে গাড়ির গতি কমে এলে, তখনই গাড়িটাকে ধরে ফেলেন তারা।

মিমি রাস্তায় নেমে গাড়ির নম্বরপ্লেট এবং দুই আরোহীর ছবি তুলে নেন মোবাইলে। ওদিকে গাড়ির চাবি হাতিয়ে নেন মিমির দুই দেহরক্ষী। মিমি ফোন করেন তার পরিচালক বন্ধু রাজ চক্রবর্তীকে, ফোন করা হয় মন্ত্রী অরুপ বিশ্বাসকেও। অবশেষে হাজির হয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, গুরুতর আহত মোটরসাইকেল আরোহী রাকেশ আগারওয়ালের অবস্থা আশঙ্কাজনক। সেদিন রাতে মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন যেই দুই ব্যক্তি, তাদের নাম রাজু বন্দোপাধ্যায় এবং ব্রজ বন্দোপাধ্যায়। রাকেশের স্ত্রীকে খবর দেন মিমি নিজেই। গণমাধ্যমকে মিমি জানান, এই দুর্ঘটনায় রাকেশের কোনো দোষ ছিলো না, তার মাথায় হেলমেট ছিলো।

রাকেশবাবু যখন চাকার তলায় এসে পড়লেন, তখনও যদি তারা গাড়িটা থামাতো, তাহলে মানুষটা এতো জখম হতেন না। হঠাৎ দেখলাম মানুষটার পা-টা দেহ থেকে আলাদা হয়ে গেল। আমি আর মাথা ঠিক রাখতে পারিনি। আমার ড্রাইভারকে বললাম, ওদের কিছুতেই পালাতে দেবো না।

‘বাপি বাড়ি যা’ খ্যাত এই অভিনেত্রী আক্ষেপ করে জানান, পুরো ঘটনাতে লোকটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি কেউই। যখন আমরা গাড়িটাকে আটকালাম, তখনও কেউ দাঁড়ালো না। যারা আশেপাশে ছিলো, তারা এসে আমার ছবি তুলতে লাগল, কেউ আহত মানুষটার দিকে ফিরে তাকালো না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টালিউডনায়িকামিমি চক্রবর্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT