এ বছর পবিত্র হজ করতে গিয়ে মিনা দুর্ঘটনায় নিহতের বাংলাদেশী হাজির সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শনিবার রাত পর্যন্ত এ সংখ্যা পাঁচ জন বেড়ে ৪৩ থেকে দাঁড়িয়েছে ৪৮ জনে। সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস এ কথা জানিয়েছে।
এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯১জন যে সংখ্যা শনিবার পর্যন্ত ছিলো ৯২ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ১৪২ জন। নিহতের সংখ্যা বাড়লেও নিখোঁজ ও আহত হাজির সংখ্যা আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন দূতাবাস কতৃপক্ষ।
নিহত হাজিদের পরিচয় উদ্ধারে দূতাবাস ও কনস্যুলেট কতৃপক্ষ নিরলস ভাবে কাজ করছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন জেদ্দার কনসাল জেনারেল এ,কে,এম, শহিদুল করিম।







