মিনার দুর্ঘটনায় নিহত আরো দুইশ ব্যক্তির ছবি প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে ১ জন বাংলাদেশীও রয়েছেন। এর আগে ৬শ’ নিহতের ছবি প্রকাশ করা হয় যার মধ্যে দুই বাংলাদেশীও ছিলেন।
এই নিয়ে মোট ৮শ’ জনের ছবি প্রকাশ করলো সৌদি কর্তৃপক্ষ। তবে দেশটি এখন পর্যন্ত ওই ঘটনায় ৭৬৯ জন হাজি নিহত হয়েছে বলে দাবি করছে।
স্বজনদের অভিযোগের ভিত্তিতে ৯৮ জন নিখোঁজের সন্ধানে নেমেছে বাংলাদেশ দূতাবাস। ইতিপূর্বে নিখোঁজ হাজিদের অনেকেই ফিরে এসেছেন তাদের তাবুতে।
তাই নিশ্চিত না হওয়া পর্যন্ত মৃত ও আহত হাজিদের সংখ্যা নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন কনস্যুলেট কর্তৃপক্ষ।
মক্কার মেহাইসিম মর্গের বিপরীতে মৃতদের ছবি টানিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে নিজ নিজ দেশের নিহতদের সনাক্ত করছে বিভিন্ন দেশের দূতাবাস ও সৌদিতে থাকা হাজি এবং স্বজনরা।







