চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিথ্যা প্রচারে ইন্টারনেট ব্যবহার করতে দেয়া হবে না: জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের সরকার বাক-স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ। কিন্তু মিথ্যা প্রচারে সন্ত্রাসীদের ইন্টারনেট ব্যবহার করতে দেয়া হবে না।

সোমবার টোকিও-ভিত্তিক শীর্ষ অনলাইন জার্নাল ‘দ্য ডিপ্লোমেট’-এ প্রকাশিত ‘বাংলাদেশ ফাইটস মেলিসিয়াস ফেসবুক পোস্টিংস, অনলাইন হেইট’ শিরোনামের নিবন্ধে এসব কথা বলেন জয়।

জাপানি জার্নালে প্রকাশিত নিবন্ধে জয় লিখেছেন, বাংলাদেশের সরকার শান্তিপূর্ণ বাক-স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ। কিন্তু মিথ্যা কথা প্রচার ও কোনো ভয়াবহ ঘটনাকে অতিরঞ্জিতভাবে প্রকাশ করতে দেয়া হবে না।

নিবন্ধে জয় লিখেছেন, মিথ্যা ও ঘৃণা প্রচারে ইন্টারনেটের শক্তি সম্পর্কে বিশ্ব এখন বুঝতে পেরেছে এবং সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টিতে ব্যক্তিগত পর্যায়েও ভূমিকা রাখছে।

তিনি বলেন, বাংলাদেশ দুঃখজনকভাবে এই নতুন যুদ্ধের মুখোমুখি। কিন্তু এ ব্যাপারে নাগরিকদের জীবনের নিরাপত্তা ও সংবিধান রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে।

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা লিখেছেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং তার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের জঙ্গিবাদীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া সংবাদ দিয়ে ঘৃণা ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশেও ধর্মীয় সংখ্যালঘুরা অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছে।

Reneta

তিনি বলেন, সম্প্রতি ফেসবুকে মক্কায় ইসলামের পবিত্র মসজিদে হিন্দু দেবতার মূর্তির ভুয়া ছবি দেখিয়ে ঢাকার উত্তর-পূর্ব অঞ্চল নাসিরনগরে ১৫টি হিন্দু মন্দির ও একশ’ বাড়িঘর ধ্বংস করে।

জয় লিখেছেন, ইসলামী চরমপন্থীরা হিন্দুদের বাড়িঘর ধ্বংস করার জন্যই ওই ছবি ব্যবহার করে। তবে সরকার নাগরিকদের রক্ষায় এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

তিনি বলেন, ভিডিওতে ছবি দেখে অপরাধীদের শনাক্ত করার মাধ্যমে সরকার প্রায় ৮০ জনকে গ্রেফতার করে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তরা যাতে তাড়াতাড়ি বিচার পান সে জন্য এই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে বলে সরকার ঘোষণা দেয়।

একই সঙ্গে জয় বলেন, ভবিষ্যতে এ জাতীয় হামলার ঘটনা প্রতিরোধে সরকার কাজ করে যাচ্ছে। হামলা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এলাকার হিন্দুদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ও বর্ডার গার্ড বাংলাদেশ বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়।

তিনি লিখেছেন, ঘটনার পর উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের গৃহসংস্থানের নিশ্চয়তা ও তাদের নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করার আশ্বাস দেন।

এ ছাড়াও সরকার ঘৃণা ছড়ানো ও সহিংস ঘটনার জন্য দায়ী ৩৫টি ওয়েবসাইট বন্ধ করে দেয়।

জয় বলেন, গত জুলাই মাসে ঢাকার হলি আর্টিজান বেকারীতে হামলার সময় জঙ্গিরা রেস্টুরেন্টের ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে প্রচারের জন্য কাস্টমারদের ফোন ব্যবহার করে ছবি প্রকাশ করেছে।

তিনি বলেন, ক্যাফে হামলার পর সরকার ১৩ জন জিম্মিকে উদ্ধার করে এবং জিম্মি ঘটনার অবসান ঘটে। তখন থেকেই অনেক জঙ্গিকে গ্রেফতার ও তাদের আস্তানা চিহ্নিত করা হয়।

জয় লিখেছেন, সম্প্রতি স্থানীয় দুর্ধর্ষ জঙ্গি গ্রুপের এক নেতা ও অপর ৯ জনের বিরুদ্ধে সরকারি প্রসিকিউটররা চার্জশিট প্রদান করেছেন। জানুয়ারির শুরুর দিকে এর বিচার কাজ শুরু হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার পিতা বাংলাদেশের স্থপতি, সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।

জয় লিখেছেন, তিনি (শেখ হাসিনা) জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে সচেতনতা সৃষ্টির জন্য ইন্টারনেট ব্যবহার করে বাংলাদেশের ৬৪টি প্রশাসনিক অঞ্চলে সর্বস্তরের জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT