চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিত ভাস্বরের ১৭৫ রানে এভারেস্ট টপকাল কুয়েত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

নবম উইকেট পড়ে গেছে ২২৮ রানে, জয়ের জন্য তখনও দরকার ১২ রান, হাতে বল আছে ১৪টি। অন্যদিকে, কুয়েতের শেষ উইকেটটি হলেই জিতে যাবে নেপাল। কিন্তু এভারেস্ট টপকানোর পণ নিয়ে উইকেটে যে তখনও একজন ওপেনার অবিচল। মিত ভাস্বর শেষ পর্যন্ত ১৭৫ রানে অপরাজিত থাকলেন। কুয়েতকে ১ উইকেটের জয় উপহার দিয়ে ছেড়েছেন মাঠ।

যুব এশিয়া কাপে বি-গ্রুপে নিয়ম রক্ষার ম্যাচে নেপালকে হারানোর পথে কুয়েতের নায়ক মিত ভাস্বর। ওপেনিংয়ে নেমেছিলেন, ম্যাচ জিতে ফিরেছেন। দেড়শ পেরোনো ইনিংসটি সাজানো ১৪৯ বলে, যাতে এক ছক্কার পিঠে ২৪ চারের মার।

আরব আমিরাতে ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুয়েত। আগে ব্যাট করে বিবেক মাগার ও বাশির আহমাদের ফিফটিতে ৪২ ওভারে ২৩৯ রান তুলে অলআউট হয় নেপাল।

মিরাজ ও সাদিক নিয়েছেন ৩টি করে উইকেট। ৩টি করে উইকেট তুলেছেন হেনরি থমাস ও বাস্তাকি।

জবাব দিতে নেমে জুড সালদানহাকে নিয়ে শতরানের জুটি গড়েন অধিনায়ক ভাস্বর। ২৫ রানে সালদান ফিরলে বাকি ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। দুঅঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি আর কোনো ব্যাটার। একপ্রান্তে লড়াই করে গেছেন ভাস্বর।

শেষদিকে টেলের আব্দুল ফারুক কিছুটা সঙ্গ দিলেও তা ৭ রানের বেশি ছিল না। তাকে অনুসরণ করে আজিম ও থমাস। বিপদ কাটিয়ে দেন অধিনায়ক। ৭ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কুয়েতকে।

Reneta

মাঠে গড়ানোর পর এদিন করোনা থাবায় পণ্ড হয় গ্রুপের অন্য ম্যাচটি, যাতে বাংলাদেশ খেলছিল শ্রীলঙ্কার বিপক্ষে। রানরেটে এগিয়ে এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ ও রানার্সআপ হিসেবে সেমিতে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়েতনেপালযুব এশিয়া কাপ-২০২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT