চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিতা নূর, তাজিন আমাদের ছেড়ে গেছে, এখন চলে গেলো হিমু…’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ন ০৪, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

বৃহস্পতিবার বিকেলে ছোটপর্দার তারকা অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন হিমু। অভিনেত্রীর মৃত্যু রহস্য উদঘাটনে চলছে তদন্ত। এরইমধ্যে শুক্রবার রাতে লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন অভিনেত্রী।

তার মৃত্যুতে দু’দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের মাতম। সহকর্মী অভিনয়শিল্পী থেকে শুরু করে শুভাকাঙ্খিরাও হিমুর জন্য শোক জানাচ্ছেন। শুক্রবার রাতে তাকে নিয়ে ফেসবুকে লিখেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি।

‘হিমু অনেক দোয়া রইলো তোর জন্য’ শিরোনামে লেখা পোস্টে সুইটি স্মরণ করলেন হিমুর অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকের কথা। সুইটি লিখেছেন,“মিডিয়াতে যখন প্রথম এলো হিমু, আমার প্রোডাকশন হাউস শঙ্খনীল থেকে সিরিজ নাটক বানিয়েছিলাম, তাহের শিপন ছিলো ডিরেক্টর। সেখানে হিমুকে নিলাম খুব সুন্দর একটা চরিত্রে। ভীষণ ভালো অভিনয় করেছিলো। খুব সুন্দর ছিলো দেখতে। আমার শ্বশুরবাড়ির পাশেই ওদের গ্রামের বাড়ি, চাঁদপুর। লক্ষ্মীপুর হিমুর নানা বাড়ি। তার জন্য একটু বেশিই আদর করতাম ওকে। সবসময় ওর মা কে নিয়ে আসতো শুটিংয়ে।”

“তারপর যেন সময় কীভাবে চলে গেলো, আসলে জীবনযুদ্ধে সবাই ব্যস্ত হয়ে যায় সমাজে। যার যার জায়গাটা তাঁকেই করে নিতে হয়। তবে অবশ্যই জায়গাটা হতে হবে সুন্দর এবং বুদ্ধি নিয়ে পাঁ ফেলতে হবে। কাল থেকে বার বার মনে হয়েছে… কী লিখবো বা বলবো ওর কথা বা কী বলা উচিত?”

সুইটি আরো লিখেন,“ভাবছিলাম…মিতা নূর,তাজিন আমাদের ছেড়ে গেছে, এখন চলে গেলো হিমু…. এভাবে চলে যাওয়া কোনভাবেই মেনে নেওয়া যায় না।”

এসময় সুইটি সবার উদ্দেশে লিখেন,“আমি সকলের উদ্দেশে বলছি, জীবন অনেক সুন্দর, এই সুন্দর জীবনটা কে নষ্ট না করে, সুন্দরভাবে সাজান। বিষন্নতাকে মন থেকে ঝেড়ে ফেলুন। হিমু’র বিদেহী আত্নার শান্তি কামনা করছি।”

Reneta

 

ঢাকা/এমটিএল

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীতাজিনতাজিন আহমেদমিতা নুরমিতা নূরলিড বিনোদনহিমুহুমায়রা হিমুহোমায়রা হিমু
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT