চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়া সামলানোর কোর্সও করছেন মুশফিক!

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৫:১৭ অপরাহ্ন ১৮, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
টেস্ট অধিনায়কত্ব হারানোর পর প্রথমবার মিডিয়ার সামনে মুশফিক

টেস্ট অধিনায়কত্ব হারানোর পর প্রথমবার মিডিয়ার সামনে মুশফিক

সময়টা মোটেও পক্ষে নেই তার। বিপিএলে নিজের ব্যাটে ছিল রানখরা। দল পাল্টিয়ে লাভ হয়নি মোটেই। ছিলেন রাজশাহী কিংসে, আইকন হিসেবে খেললেও ড্যারেন স্যামি থাকায় পুরো টুর্নামেন্টের সব ম্যাচে অধিনায়কত্ব করা হয়নি। দলের ফলাফলও আগের মতোই। সেরা চারের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মুশফিকুর রহিমের দল রাজশাহী।

কিন্তু, এসব ছোট ছোট দুঃখগাঁথাকে ছাড়িয়ে গেছে একটি ঘটনা। সবচে বড় কষ্টের খবরটা মুশফিক পেয়েছেন গত ১০ ডিসেম্বর। সেদিন হঠাৎ করেই জাতীয় টেস্ট দলের অধিনায়ক পাল্টানোর ঘোষণা দেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান এমপি। মুশফিকুর রহিমের জায়গায় আবারও টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব ফিরে পান সাকিব আল হাসান।

বিসিবির ঘোষণার দিনটিতে দেশে ছিলেন না মুশি। পরিবার নিয়ে তিনি তখন থাইল্যান্ডে ছুটিতে। বোর্ড সভাপতি নাজমুল হাসান অবশ্য ব্রিফিংয়ে জানিয়েছিলেন, তারা যা কিছু করেছেন; মাশরাফী-মুশফিক এবং সাকিবকে জানিয়েই করেছেন।

মুশফিকের সঙ্গে বোর্ডের খিটিমিটি অবশ্য আগেই শুরু হয়েছিল। সাউথ আফ্রিকা সিরিজ চলাকালে টস, অধিনায়কত্ব, ফিল্ডিং পজিশন সেট করা ইত্যাদি বিষয়ে প্রকাশ্য মন্তব্য করেন সিরিজে বাংলাদেশ অধিনায়ক মুশফিক। তার এমন বক্তব্যের সমালোচনা করেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। তখন বিসিবি সভাপতি বলেন, বিশ্বের কোন ক্যাপ্টেন নিজের দল এবং দলের সিদ্ধান্তের ব্যাপারে এমন মন্তব্য করতে পারেন না।

তারপর থেকেই ‘চুপ’ মুশির মুখ। সেটা এখনো অব্যাহত আছে।

সোমবার রাজধানীর মিরপুরে একটি রেস্তোরার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন মুশফিকুর রহিম। তার আসার খবরে স্বাভাবিক কারণেই গণমাধ্যমের ভিড় ছিল ‘কড়াই এন্ড কারি’ রেস্তোরায়। মুশফিকের সঙ্গে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ক্রিকেট বোর্ডের পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

রেস্তোরার উদ্বোধনী অনুষ্ঠানে মুশফিক
Reneta

আনুষ্ঠানিকতা শেষ করে একরকম তাড়াহুড়ো করেই ওই জায়গা ছেড়ে যাচ্ছিলেন মুশফিক। মাইক্রোফোন হাতে স্পোর্টস রিপোর্টাররা এগিয়ে গেলেন তার দিকে। কিন্তু আবারও মুশফিকের একই কথা: মিডিয়ার সঙ্গে কোন কথা নয়।

কেন? জানতে চাইলে বাংলাদেশের সফলতম টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, ‘আমি মিডিয়ার সঙ্গে কথা বলতে কোর্স করছি, আগে কথা বলা শিখি, তারপর দেখি কি হয়!’

এরকম বলে দ্রুতই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম।

মিডিয়া সম্পর্কিত ব্যাপার-স্যাপারগুলো দেখেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তার কাছে জানতে চাওয়া হলে তিনিও বিস্মিত। উল্টো তিনি গণমাধ্যমকে বললেন, ‘কোর্সটা মুশফিক কোথায় করছে, জানতে পারলে ভাল হতো।’

Jui  Banner Campaign
ট্যাগ: মুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

গুলশানে পুলিশের এডিসিকে মারধর; গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা জারি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT