বাংলাদেশ

মিডিয়া অ্যাওয়ার্ড: রিপোর্ট জমা দেওয়ার সময় বাকি আর দুই সপ্তাহ

সকল বাংলাদেশি সাংবাদিকের জন্য উন্মুক্ত এ পুরস্কার

আইআইএমসি আলুমনি অ্যাসোসিয়েশন বাংলাদেশের লোগো ও পুরস্কার অনুষ্ঠানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইআইএমসি আলুমনি অ্যাসোসিয়েশন বাংলাদেশের অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও পুরস্কার বিতরণীর ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন (আইআইএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (আইআইএমসিএএ, বি) মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য রিপোর্ট/ফিচার/সংবাদ বিশ্লেষণ জমা দেওয়ার জন্য সময় বাকি আছে আর দুই সপ্তাহ।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, আগ্রহীদের আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে ৮০ গুলশান এভিনিউ (৫ম তলা), ঢাকা-১২১২ ঠিকানায় রিপোর্ট বা ফিচার বা বিশ্লেষণ জমা দিতে হবে।

পুরস্কারের বিষয়
গত বছর (২০১৯) বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক সংশ্লিষ্ট বাংলাদেশি সাংবাদিকদের প্রকাশিত রিপোর্ট/ফিচার/সংবাদ বিশ্লেষণ পুরষ্কারের জন্য বিবেচনা করা হবে।

পুরস্কারের ক্ষেত্র
তিনটি ক্ষেত্রে পুরস্কার প্রদান করা হবে-
১. সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ (জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় দৈনিক পত্রিকা)
২. ইলেকট্রনিক মাধ্যমে প্রচারিত রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ (টেলিভিশন চ্যানেল ও রেডিও)
৩. অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ (টেক্সট/ডিজিটাল- স্বতন্ত্র নিউজ সাইটসহ সংবাদপত্র ও টেলিভিশন মাধ্যমের নিউজ সাইট)

অংশগ্রহণ করার যোগ্যতা
২০১৯ সালের ০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলা বা ইংরেজিতে প্রকাশিত/প্রচারিত রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ পুরস্কারের জন্য বিবেচিত হবে। পুরস্কারটি শুধুমাত্র বাংলাদেশি সাংবাদিকদের জন্য।

জমা দেওয়ার ঠিকানা
সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রধান বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদকের প্রত্যয়নপত্রসহ রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ এর মূল কপি (সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রে); টেলিভিশন ও রেডিওতে প্রচারিত রিপোর্ট পেনড্রাইভ/ডিভিডিতে এম জাহিদ নেওয়াজ খান, সাধারণ সম্পাদক, আইআইএমসিএএ, বাংলাদেশ, ৮০ গুলশান এভিনিউ (৫ম তলা), ঢাকা-১২১২ ঠিকানায় জমা দিতে হবে। একইসাথে রিপোর্ট/ফিচার/বিশ্লেষণ এর অনলাইন লিংক (যদি থাকে) তা akm.rahmat@gmail.com এ ঠিকানায় পাঠাতে হবে।

জমা দেয়ার শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি, ২০২০

বিষয়:আইআইএমসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…