চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়ার অাড়ালে চলে যাওয়া নায়িকারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৬
বিনোদন
A A

নব্বই দশক থেকে বর্তমান সময় পর্যন্ত বহু সুপারহিট নায়িকা মিডিয়ার অন্তরালে চলে গেছেন। কেউ পারিবারিক কারণে কেউ বা সিনে পর্দায় নিজের চাহিদা কমে যাওয়ায় একেবারে লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য ঢালিউডের আলোচিত নায়িকাদের আড়ালে যাওয়ার কিছু তথ্য।        

চিত্রনায়িকা শাবানা:
ষাট থেকে নব্বই দশক পর্যন্ত ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয়তার তুঙ্গে থাকা চিত্রনায়িকা শাবানা। তখনকার সময়ে ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকা ছিলেন তিনি। সিনেমা পর্দায় অভিষেক ঘটে প্রখ্যাত চলচ্চিত্রকার আজিজুর রহমানের হাত ধরে। ১৯৬৭ সালে অভিনয় করেন “চকোরী’ নামে একটি চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা পায়।

তারপর থেকেই শুরু হয় নায়িকা শাবানা’র রূপালী পর্দায় রঙিন জীবন। ছবিটির পরিচালক ছিলেন বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম। তিনিই প্রথম রত্না নাম বদলে শাবানা নাম দেন। চিত্রনায়িকা শাবানা চলচ্চিত্র জীবনে পাঁচ শতাধিক বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং পঁচিশটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন।

Banglabid

দীর্ঘ চলচ্চিত্র জীবনে তিনি এগারো বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন। তবে দাপুটে থাকা গুণী এ শিল্পী ২০০০ সালে রূপালী জগত থেকে নিজেকে আড়াল করে ফেলেন। মিডিয়া থেকে একেবারেই দূরে সরে যান। বর্তমানে সপরিবার তিনি আমেরিকায় থাকেন।

দু’একবার পারিবারিক কাজে দেশে এলেও একটিবারের জন্য মিডিয়ামুখী হননি হাজারো দর্শকের হৃদয় জয় করা এ অভিনেত্রী। চিত্রনায়িকা শাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘ঘরে ঘরে যুদ্ধ’।

চিত্রনায়িকা অঞ্জু ঘোষ
‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত প্রতিভাবান অভিনেত্রী অঞ্জু ঘোষ। চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরীর হাত ১৯৮২ সালে তিনি সিনেমা জগতে আসেন। ‘সওদাগর’ দিয়ে অঞ্জুর অভিষেক এরপর ‘নরম গরম’, ‘আবেহায়াত’, ‘পদ্মাবতী’ চলচ্চিত্রে অভিনয় করেন।

Reneta

অভিনয় করেন ‘বড় ভালো লোক ছিল’, ‘আশীর্বাদ’, ‘রাই বিনোদিনী’, ‘আয়না বিবির পালা’, ‘আশা নিরাশা’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘রক্তের বন্দী’, ‘পদ্মগোখরা’র মত সফল চলচ্চিত্রে। এছাড়া অপার বাংলা তাপস পাল ও প্রসেনজিতের সঙ্গে অঞ্জু ঘোষের ছিল একাধিক সফল ছবি।

তবে ১৯৮৯ সালে অঞ্জু ঘোষ ও ইলিয়াস কাঞ্চন অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ ঢালিউড ইতিহাস। এ ছবির ব্যবসায়িক রেকর্ড এখনো কোনো চলচ্চিত্র অতিক্রম করতে পারেনি।

কিন্তু বিভিন্ন নির্মাতা ও স্থানীয় মাস্তানদের লোলুপ দৃষ্টি পড়ে অঞ্জুর ওপর। তারা তাকে নানাভাবে হয়রানি শুরু করলে ১৯৯৬ সালে বাধ্য হয়ে মিডিয়া থেকে দূরে সরে যান তিনি এবং সপরিবারকে নিয়ে কলকাতায় চলে যান অঞ্জু। এরপর তাকে নিয়ে বিভিন্ন সময়ে কলকাতার মিডিয়ায় খবর হলেও তাকে আর মিডিয়ায় দেখা যায়নি।

চিত্রনায়িকা পপি
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বর্তমানে চলচ্চিত্র ও মিডিয়া থেকে নিজেকে পুরোপুরি আড়াল করে রেখেছেন। দীর্ঘদিন ধরে নতুন কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হচ্ছেন না তিনি। তাছাড়া মিডিয়ার কারো সঙ্গে তার তেমন কোনো যোগাযোগ নেই। মাঝেমধ্যে ঘনিষ্ঠ কিছু সহকর্মীর অনুষ্ঠানে তাকে দেখা যায়।

নতুনদের ভিড়ে সিনেমায় তার চাহিদা কমে যাওয়ায় নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না। আর সে কারণেই নিজেকে আড়াল করে রাখা। পপি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র গত বছরের শুরুর দিকে মুক্তি পায়।

চিত্রনায়িকা অপু
শাবানা পপির মতো অপু বিশ্বাস একই পথেই হাটছেন ঢালিউডের বর্তমান সপুারহিট নায়িকা অপু বিশ্বাস। বেশকিছু মাস ধরে একেবারে লোকচক্ষুর আড়ালে চলে গেছেন অপু বিশ্বাস। মুটিয়ে যাওয়া’র দোহাই দিয়ে তিনি একাধিক চুক্তি হওয়া ছবিগুলোর কাজ ছেড়ে দিয়েছেন মাঝপথে। মিডিয়ার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করছেন না তিনি।

নিজের মোবাইল নম্বর বন্ধ করে রেখেছেন অপু। এবারের ঈদে তার অভিনীত ‘সম্রাট’ ছবিটি মুক্তি পেলেও মিডিয়ার সামনে তো দূরের কথা ছবির সংশ্লিষ্ট কারো সঙ্গেই যোগাযোগ করছেন তিনি। তবে মাঝে মধ্যে ফেসবুকে ছোট ছোট স্ট্যাটাস দিয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন অপু।

চিত্রনায়িকা শাবনাজ
নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ। অভিনয় করেছেন ‘চাঁদনি’, ‘জিদ’, ‘লাভ’, ‘সাক্ষাত্, ‘আশা-ভালোবাসা’, ‘আঞ্জুমান’র মতো অসংখ্যা হিট ছবিতে তার ঝুলিতে। তবে শাবনাজ মানে ছিল চিত্রনায়ক নাঈম। তাদের জুটি সেসময়ে সবচেয়ে হিট জুটি।

জুটি থেকে মন দেয়ার পর্ব শেষ করেন শাবনাজ নাঈম। এরপর বিয়ে করে একেবারে সিনেমার অন্তরালে চলে যান এ জুটি। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাদেরকে।

চিত্রনায়িকা রোজিনা
জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। ছাত্রী অবস্থাতেই ঢাকায় মঞ্চনাটকের সঙ্গে যুক্ত হন তিনি। সত্তরের দশকে প্রথমে একটি বিজ্ঞাপনে মডেল হন। ১৯৭৬ সালে কালিদাসের ‘জানোয়ার’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে তার অভিষেক। টানা ১৯৯২ সাল পর্যন্ত প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে কাজ করেন তিনি।

এর মধ্যে ভারত ও পাকিস্তানের চলচ্চিত্রেও কাজ করেছেন এ অভিনেত্রী। অর্জন করেছেন দুবার জাতীয় পুরস্কারসহ বাচসাস, প্রযোজক সমিতি ও পাকিস্তানের নিগার অ্যাওয়ার্ড। পারিবারিক কারণে দাপুটে এ অভিনেত্রী মিডিয়ার অন্তরালে চলে যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুঢালিউডনায়িকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারো রক্তাক্ত ফ্রান্স

পরবর্তী

এবার বড় আয়োজনে মাহির বিয়ে

পরবর্তী

এবার বড় আয়োজনে মাহির বিয়ে

‘জাতীয় ঐক্যের কর্মপন্থা ঠিক করবে বিএনপি’

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT