মা হতে যাচ্ছেন জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। তিনি পাঁচ মাসের অন্ত:সত্ত্বা।
আজ ৩৪ বছরে পা দিয়েছেন তিনি। আর এই শুভদিনে খবরটি সবাইকে জানালো হলো। এতদিন পরিবার এবং কাছের কিছু মানুষদের সঙ্গে শেয়ার করা হয়েছিল বিষয়টি। মিডিয়ার সাথে খবরটি শেয়ার করা থেকে বিরত ছিলেন তিনি।
একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি ইন্ডিয়ান এক্সপ্রেসকে এটা নিশ্চিত করেছে। এরপর সত্যতা যাচাইয়ের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার বাবা বিষয়টির সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ‘হ্যাঁ। অচিরেই আমাদের পরিবারে নতুন মুখ আসছে।’
অন্যদিকে মাতৃত্বকে বেশ ভালোভাবে উপভোগ করছেন সুনিধি। ইতিমধ্যেই বাইরের কাজের চাপ কমিয়ে দিয়েছেন আর প্রস্তুত হচ্ছেন সন্তানের আগমনের জন্য। সন্তানের জন্য নাকি ঘরদোর সাজানোর কাজও শুরু করেছেন তিনি।
১৮ বছর বয়সে প্রথম বিবাহ বিচ্ছেদের পর সুনিধি ভালোবেসে ২০১২ সালে বিয়ে করেন মিউজিক কম্পোজার হিতেশ সনিককে। ইন্ডিয়ান এক্সপ্রেস।







