বিনোদন

মা হতে চলেছেন রিয়ান্না

রিয়ান্না গর্ভাবস্থার সময়ের ছবি, তিনি পিঙ্ক জ্যাকেট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ান্না গর্ভাবস্থার সময়ের ছবি, তিনি পিঙ্ক জ্যাকেট পরেছেন এবং তার পেট দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় মার্কিন পপ তারকা রিয়ান্না মা হতে চলেছেন। হবু সন্তানের বাবা এসাপ রকি।

সোমবার নিউইয়র্কের রাস্তায় ক্যামেরাবন্দী হয়েছেন রিয়ান্না-রকি। ছবিতে রিয়ান্নার ‘বেবি বাম্প’ স্পষ্ট বোঝা যাচ্ছে। হাতে হাত ধরে হাঁটতে দেখা গেছে তাদের। ছবিটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ভক্তদের শুভকামনায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া।

গত কয়েক সপ্তাহ ধরেই রিয়ান্নার প্রেগনেন্সি নিয়ে জল্পনা চলছিল। বেশ কয়েকটি ছবিতে দেখে ভক্তদের মনে হয়েছে রিয়ান্না বেবি বাম্প লুকানোর চেষ্টা করছেন। এতদিন এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি গায়িকা। শেষমেশ নিজেই বিষয়টি প্রকাশ্যে আনলেন।

কয়েকমাস আগে দেয়া এক সাক্ষাৎকারে রিয়ান্না জানিয়েছিলেন মাতৃত্ব নিয়ে পরিকল্পনার কথা। বলেছিলেন, চল্লিশ পেরুনোর আগেই মা হতে চান তিনি।

গত এক দশকেরও বেশি সময় ধরে রিয়ান্না ও এসাপ রকি একে অপরের বন্ধু। শুরুতে তাদের মধ্যে প্রেমের কোনও সম্পর্ক না না থাকলেও ২০২০ সালে রিয়ান্না ও এসাপকে একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায়। এরপর রিহানার দেশ বারবারোসে ছুটি কাটাতে দেখা যায় তাদের। তখন থেকেই শুরু হয় দুজনের প্রেমের গুঞ্জন। অবশেষে ২০২১ সালে রিয়ান্না জানান প্রেম করছেন তারা।

বিষয়:রিয়ান্না

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…