চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা-শিশুর পুষ্টি তথ্য ও সেবায় কমিউনিটি ক্লিনিককে কাজে লাগানো হবে

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৮:০৯ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

মায়েদের গর্ভকালীন সেবার সাথেই মা-শিশুর পুষ্টি সেবার নিশ্চয়তায় সরকারের কমিউনিটি ক্লিনিক হতে পারে উৎকৃষ্ট মাধ্যম। দেশের প্রত্যন্ত এলাকায় পুষ্টি তথ্য ও সেবা ছড়িয়ে দিতে সরকারের কমিউনিটি ক্লিনিকের সাথে কাজ করতে আগ্রহী ব্র্যাককে সরকারও স্বাগত জানিয়েছে।

দেশের ৭ বিভাগের ৩৩ জেলার ২৩৩টি উপজেলায় মতো যশোরের অভয়নগরে মা ও শিশুর পুষ্টি নিশ্চয়তায় মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। মায়ের পুষ্টি নিশ্চিত করে নিরাপদ প্রসব নিশ্চিত করা গেলে ঝুঁকিমুক্ত হবে মা ও শিশুর জীবন এই কৌশলে পরিচালিত হচ্ছে মাঠ পর্যায়ের কার্যক্রম।

সেবা পাওয়া কয়েকজন নারী জানালেন, এ বিষয়ে তাদের কোনো স্পষ্ট ধারণা ছিলো না। ব্র্যাকের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি আসায় অনেক কিছু সম্পর্কে পরিস্কার ধারণা পেয়েছেন তারা।

বুকে দুধ খাওয়ানোর জন্য মা ও স্বজনদের উদ্বুদ্ধকরণে চলছে কাউন্সেলিং। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র নার্স আরতি রানী জানান, গর্ভাবস্থায় আয়রনের ঘাটতি পূরণে কখন অতিরিক্ত আয়রন যোগাতে বিকল্প ব্যবস্থা নিতে হয় তা অনেকেই জানতো না। শিশুর বাড়তি খাবারের বিষয়টিও মায়েদেরকে বুঝিয়ে বলেন তারা।

কার্যক্রমের আওতায় নিয়মিত চলছে মতবিনিময় কার্যক্রম। বাইটঅভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহমেদ বদরুদোজ্জা জানান, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তাদের প্রচেষ্টায় সার্বিক কার্যক্রম বেশ ভালোভাবে এগিয়ে যাওয়ায় মাতৃ ও শিশু স্বাস্থ্য নিয়ে চিন্তিত তারা।

কিশোরীদের পুষ্টি তথ্য জানাতেও চলছে মতবিনিময়ের আসর।কমিউনিটি ক্লিনিকগুলোকে আরো বেশি কাজে লাগাতে চায় ব্র্যাক ।

Reneta

ব্র্যাকের পুষ্টি বিষয়ক কর্মসূচির প্রধান ডা: রাইসুল হক জানান, মায়ের অপুষ্টির জন্য শিশু কম ওজনসহ নানা প্রতিবন্ধকতা নিয়ে জন্ম নেয়। এজন্য মাতৃ স্বাস্থ্য বিষয়ে প্রচারণা-সচেতনতার বিকল্প নেই।

স্বাস্থ্যমন্ত্রী বলছেন, কৃত্রিম শিশু খাদ্য নিয়ন্ত্রণ আইনের বিধি করে বাজার মনিটরিং শক্তিশালী করছে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মা ও শিশুর পুষ্টি নিশ্চিতে কাজ করে যাবে তার মন্ত্রণালয়।

মাঠ পযার্যে মা-শিশু পুষ্টির নিশ্চয়তায় বেসরকারি সহযোগিতায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রাকে আরো এগিয়ে নিতে চায় সরকার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT