বিনোদন

মা-মেয়েকে নিয়ে ওমরাহ পালনে ব্যস্ত পূর্ণিমা

মা-মেয়েকে নিয়ে ওমরাহ পালনে ব্যস্ত পূর্ণিমা

মা ও নিজের মেয়ে আরশিয়া উমাইজাকে নিয়ে ওমরাহ পালন করতে প্রথমবার মক্কায় অবস্থান করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। কাবাঘর তওয়াফের পর তিনজনের একটি ছবিও পোস্ট করেন সোশাল মিডিয়ায়।

গত ২৯ ডিসেম্বর পূর্ণিমা জানিয়েছিলেন, মা ও মেয়েকে নিয়ে প্রথমবার ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা-মদিনা যাচ্ছেন। কথামতো ৩০ তারিখেই সৌদি পৌঁছেন তিনি। বৃহস্পতিবার রাতে পূর্ণিমা নিজের ফেসুবকে মক্বা শরীফের সামনে দাঁড়িয়ে মা ও মেয়েকে নিয়ে একটি ছবি শেয়ার করেন।

এসময় ছবিতে সাদা পোশাকে পূর্ণিমার কোলে তার মেয়েকে দেখা যায়। ডান পাশে দাঁড়িয়েছিলেন তার মা। ছবিটি মুহূর্তের মধ্যে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে যায়।

ওমরাহ পালন শেষে আগামি ৮ তারিখে দেশে ফিরবেন বলে জানিয়েছেন পূর্ণিমা। এরপর আবার চলচ্চিত্রে কাজ শুরু করবেন তিনি।

তিনি বলেন, ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামে দুটি চলচ্চিত্রের সামান্য কাজ বাকি আছে। ওমরাহ থেকে ফিরে বাকি কাজ শেষ করবো। কারণ, অভিনয় আমার পেশা। এটা ছাড়া সম্ভব না।

বিষয়:ওমরাহ কাবা পূর্ণিমা বাংলা ছবি মক্কা মদিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…