চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা দিবসে ফেসবুকের ‘ফুলেল’ আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ০৮, মে ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

বছর ঘুরে আবার এলো আন্তর্জাতিক মা দিবস। তবে মা দিবসে মায়ের প্রতি ভালোবাসা এখন শুধু আর ঘরের ভেতর মায়ের কাছে প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রযুক্তির কল্যাণে আমরা এখন সামাজিক মাধ্যমেই ভালোবাসার অনেকটাই প্রকাশ করি।

তাই মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ কিছু উপায় নিয়ে এলো জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক।

‘থ্যাংকফুল’ রিঅ্যাকশন
ফেসবুক তার ‘লাইক’ বাটনে মাস তিনেক আগেই যোগ করেছিল হাসি, কান্না, রাগ, বিস্ময় আর ভালোবাসা প্রকাশক রিঅ্যাকশন আইকন। এর সঙ্গে এবার যোগ হলো ফুলের মতো দেখতে আরও একটি রিঅ্যাকশন, যার নাম থ্যাংকফুল (Thankful) বা ‘কৃতজ্ঞ’। মা বা অন্য কারও পোস্টে প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য ব্যবহার করতে পারেন এই রিঅ্যাকশনটি।

তবে এটি একটি টেম্পোরারি বা সাময়িক রিঅ্যাকশন, যা শুধু আজকের মা দিবসেই ব্যবহার করা যাবে। অবশ্য আজকের পরও এই রিঅ্যাকশন ব্যবহার করা হয়েছে এমন পোস্টের নিচে দেখা যাবে আইকনটি। রিঅ্যাকশনটি যথেষ্ট সাড়া ফেললে ভবিষ্যতে এটি স্থায়ী হিসেবে আনার সম্ভাবনার কথা বলেছে ফেসবুক। এছাড়াও এরকম আরও সাময়িক রিঅ্যাকশন ভবিষ্যতে চালু করা হতে পারে।

মেসেঞ্জার ফ্লাওয়ার
ফেসবুক তার মেসেঞ্জার অ্যাপের সর্বশেষ আপডেটে মা দিবস উপলক্ষে যোগ করেছে নতুন একটি ফিচার। আপডেট হওয়া মেসেঞ্জার অ্যাপটির লাইক আইকনের ওপরে টাইপিং প্যানেলের একেবারে ডানদিকে রয়েছে একটি ফুলের ছবি। ছবিটিতে টাচ করে এরপর আপনি যা-ই লিখে পাঠান, সেন্ড হওয়ার পর ওই মেসেজের চারদিকে গজিয়ে উঠবে নানা রঙের ফুল।

শুধু লেখা নয়, ছবি, স্টিকার আর জিআইএফ ইমেজের ক্ষেত্রেও এই ফুল ব্যবহার করা যাবে। তাই মাকে মেসেঞ্জারে করে মা দিবসের শুভেচ্ছা পাঠাতে চাইলে আগে অ্যাপটি আপডেট করে নিন। এবার মাকে পাঠান ফুলেল শুভেচ্ছা বার্তা।

Reneta

বিশেষ স্টিকার
থ্যাংকফুল রিঅ্যাকশন আর মেসেঞ্জারের বিশেষ আপডেট ছাড়াও ফেসবুক নিয়ে এসেছে মা দিবস উপলক্ষে বিশেষ স্টিকার প্যাকেজ যার নাম মাদারলি লাভ বা মায়ের ভালোবাসা। বিভিন্ন পশুপাখির আদলে ওই স্টিকারগুলোতে দেখবেন সন্তানের প্রতি মায়ের ভালোবাসার সুন্দর কিছু মুহূর্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকমা দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মা দিবসে ইউটিউব মাতাচ্ছেন জেনিফার লোপেজ (ভিডিও)

পরবর্তী

৪টি ব্রিগেড ছাড়া পার্বত্য চট্টগ্রামের সব সেনা ক্যাম্প প্রত্যাহার হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

৪টি ব্রিগেড ছাড়া পার্বত্য চট্টগ্রামের সব সেনা ক্যাম্প প্রত্যাহার হবে: প্রধানমন্ত্রী

তারা তিনজন খুব ভালো বন্ধু

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT