চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মা তুমিও তাইলে বাবার মত অ্যাওয়ার্ড পাইলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের দুই সন্তান নিষাদ ও নিনিতকে আগলে রেখেছেন তাদের মা মেহের আফরোজ শাওন। প্রিয় লেখক আজ বেঁচে না থাকলেও তার স্মৃতি বয়ে দুই পুত্রকে স্নেহ দিয়ে বড় করছেন শাওন। তিনি চিত্রনির্মাতা হিসেবেও নাম লিখিয়েছেন।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ২০১৬ সালে শাওন নির্মাণ করেন ‘কৃষ্ণপক্ষ’ সিনেমা। এই ছবিতে একটি গানে কণ্ঠ দিয়ে তিনি ২০১৬ সালের ‘শ্রেষ্ঠ গায়িকা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছেন।

সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত হওয়ার সময়ের অনুভূতি ও পুরস্কার গ্রহণের সময় দুই পুত্রকে জড়িয়ে নিজের ফেসবুকে আজ (বৃহস্পতিবার) একটি পোস্ট দিয়েছেন হুমায়ূন পত্নী শাওন। শাওনের ওই পোস্টটি ‘তারকা কথন’-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো:

“নিনিত হুমায়ূন সাহেব ইদানীং আমাকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করেন। তাকে (তেনাকে) পড়াতে গেলে বলেন, ‘‘মা মিস যেভাবে শেখায়, তুমি সেভাবে পারবা না।’’ (উনার হয়তো ধারণা তার মাতা ইহজীবনে স্কুলমুখী হয় নাই)। নিনিত সাহেব পিয়ানো শেখেন। বাসায় অনুশীলনের সময় একখান কথা বললেই বলেন, ‘‘মা স্যার বলেছে ইরাকম করে বাজাতে।’’

ঘ্যাংগা বাবাজির স্কুল প্রোগ্রামে তিনি একখান দলীয় নৃত্যে অংশগ্রহণ করিলেন। আমি দেখলাম এই সুযোগ। তেনাকে বাসায় অনুশীলন করিয়ে ভাজা ভাজা করে ফেলব। উনার স্কুলের নাচের টিচার আমার নৃত্যগুরু শুক্লা সরকার। নিনিতের ‘শুক্লা মিস’। যে নাচখানা দলের সাথে পুত্র পরিবেশন করবেন, সেই একই গানের সাথে নৃত্য পরিবেশন করিয়া শিশুকালে আমি পুরষ্কার পেয়েছিলাম।

Reneta

বাবাজিকে নৃত্য অনুশীলন করাবার চেষ্টা করিতে গিয়া এই কথা বলা হইলে তিনি পাত্তাই দিলেন না। অবশেষে কনিষ্ঠ পুত্রের কাছে ইজ্জত রক্ষা হইলো। ২০১৬ সালে সংগীতে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার আনতে গেলাম তাহাদের দুজনকে নিয়ে।

নিনিত: মা আমরা কি বাবার পুরষ্কার নিতে এসেছি?
নিষাদ: উফফফ নিনিত- আমরা মা’র পুরষ্কার নিতে আসছি। দেখো না বইয়ে মা’র ছবির নিচে লেখা ‘শ্রেষ্ঠ সংগীত শিল্পী- মেহের আফরোজ শাওন’!
নিনিত: (অবাক দৃষ্টিতে আমার দিকে চাইলেন) মা, যাক তুমিও তাইলে বাবার মত অ্যাওয়ার্ড পাইলা!”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহের আফরোজ শাওনহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT