চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মা আমাকে বাঁচাও, ওদেরকে টাকা দিয়ে দাও’

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৬:২১ অপরাহ্ণ ২৫, মে ২০১৭
অপরাধ
A A

‘মা আমাকে বাঁচাও, ওদের টাকা দিয়ে দাও’-বিদেশে পাচার হওয়া নরসিংদীর লাভলী জীবন বাঁচাতে এভাবেই পরিবারের সদস্যদের কাছে আকুতি জানায়। গত ২২ মে জর্দানে পাচার করা হয় লাভলীকে।

ওই পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর রাজধানীর গোয়েন্দা পুলিশ ব্রিফিংয়ে এসব তথ্য জানায়।

মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, নরসিংদীর মনোহরদী গ্রামের লাভলী রতন নামে এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। এক পর্যায়ে তারা আরো ঘনিষ্ঠ হয় এবং লাভলীকে বিদেশ পাঠানোর প্রলোভন দেখায়। এর জের ধরে গত ২২ এপ্রিল রতন লাভলীকে জর্দান পাঠায়।

সেখানে একটি বাড়িতে কাজের ব্যবস্থা হয় লাভলীর। কিন্তু সেখানে বাড়িওয়ালা তাকে নানাভাবে নির্যাতন করে। তাকে মৃত্যুর ভয় দেখিয়ে অসামাজিক কাজের জন্য চাপ দেয়। লাভলী তার পরিবারকে এসব কথা জানায়।

এদিকে রতন ও তার সহযোগী সোহেল লাভলীর পরিবারকে ২ লাখ ৮০ হাজার টাকার জন্য চাপ দেয়। উপায় না পেয়ে পরিবারের সদস্যরা মনোহরদী থানায় মামলা করে।

সেই মামলার সূত্র ধরে ঢাকা পশ্চিম গোয়েন্দা পুলিশ জর্দানে গ্রেফতার পাচারকারীদের সঙ্গে কথোপকথনের সূত্র ধরে বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল থেকে পাচারকরী দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে।

Reneta

গ্রেপ্তারকৃতরা হলো: মো. রতন সরকার, মো. সোহেল আহমেদ এবং মো. নজরুল ইসলাম। এরা সকলেই আন্তর্জাতিক পাচারকারী দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

যুগ্ম কমিশনার আব্দুল বাতেন আরো জানান, প্রযুক্তি ব্যবহার করে দক্ষতার সাথে পাচারকারীদের গ্রেপ্তার করা হয় এবং লাভলীকে উদ্ধার করা হয়। এর ফলে পাচারকারীদের আর টাকা দিতে হয়নি লাভলীর পরিবারকে।

 

ছবি: সাকিব-উল-ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোয়েন্দা পুলিশমানব পাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT