চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের সঙ্গে অভিমান করে মিথ্যা গল্প সাজান বিন্দু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

মায়ের সঙ্গে অভিমান করে মিথ্যা গল্প সাজিয়ে মোহাম্মদপুরের নূরজাহান রোডে বান্ধবীর বাসায় আশ্রয় নেন ইডেন কলেজ ছাত্রী নাফিজা নেওয়াজ বিন্দু।

নিখোঁজ হওয়ার ৩৮ ঘণ্টা পর শুক্রবার সকালে নূরজাহান রোডের একটি বাসা থেকে পুলিশি অভিযানে তাকে উদ্ধার করা হয়।

ইডেন কলেজের বিবিএস’র ছাত্রী নাফিসা নেওয়াজ বিন্দুর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী মিয়া।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: বিন্দু তার মায়ের সাথে রাগ করে বান্ধবীর বাসায় ছিলেন। পরে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে শুক্রবার সকালে উদ্ধার করেছি। বর্তমানে বিন্দু সুস্থ ও স্বাভাবিক আছেন।

পারিবারিক সূত্রে জানা যায় , বুধবার দুপুরে রাজধানীর উত্তরা খালার বাসায় যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয় বিন্দু। পরে কমলাপুর রেলস্টেশন থেকে রাজশাহীগামী ট্রেনে উঠেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত উত্তরা স্টেশনে নামতে পারেননি বিন্দু।

বিকেলের দিকে বিন্দু তার মাকে শেষ বারের মতো ফোন দিয়েছিলেন। তখন তিনি বলেন ‘মা আমি উত্তরা স্টেশন মিস করে ফেলছি। এখন ট্রেন কোথায় আছে জায়গাটা চিনতে পারছি না। পরের স্টেশন এলে নেমে বাস ধরে যাবো।’

Reneta

এরপর অনেকবার ফোন করলে নাফিসার নম্বরটি বন্ধ পাওয়া যায়। উদ্বিগ্ন পরিবার শেষ পর্যন্ত বিষয়টি পুলিশকে জানায় এবং যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (নং-২৪৬) করে।

ইডেন কলেজের ছাত্রী বিন্দুকে উদ্ধারে নেতৃত্ব দেয়া যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কমল বড়াল চ্যানেল আই অনলাইনকে বলেন: আসলে পরিবারের সঙ্গে ভুলবোঝাবুঝির কারণে মায়ের সঙ্গে অভিমান করে এই মিথ্যা নাটক সাজান বিন্দু।

এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য অনুযায়ী বিন্দু কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলেন কিন্তু রাজশাহীগামী কোনো ট্রেনে উঠেন নি এবং উত্তরাও যান নি। তিনি কমলাপুর থেকে সরাসরি মোহাম্মদপুরের নূরজাহান রোডে তার বান্ধবীর বাসায় চলে যান।

কমল বড়াল আরো বলেন: বিন্দুর পরিবারের জিডি করার প্রেক্ষিতে আমাদের একাধিক টিম তাকে উদ্ধারে কাজ করছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় বিন্দুর মোহাম্মদপুরে থাকার বিষয়টি জানতে পেরে মোহাম্মদপুর থানা পুলিশসহ আমরা অভিযান চালাই এবং নূরজাহান রোডের একটি বাসায় বান্ধবীর ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিন্দু
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান ৯: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাঠামোগত পরিবর্তনের দাবি

জুলাই ১৫, ২০২৬
মাহদি আমিন

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই ১৫, ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরুদ্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

জুলাই ১৫, ২০২৬

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT