চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের নামই যথেষ্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৮ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতে সন্তানের অভিভাবকত্ব নিয়ে এখন থেকে আর কোনো বিব্রতকর প্রশ্নের জবাব দিতে হবে না কোনো ‘অবিবাহিত মা’-কে। পিতার নাম প্রকাশ সম্ভব না হলেও অভিভাবকত্ব দাবি করতে পারবেন সন্তানের মা- এই মর্মে রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, বাবার পরিচয় না দিয়েও সন্তানের অভিভাবকত্ব দাবি করতে পারবেন মা। সোমবার ঘোষিত এই রায়ের মাধ্যমে সন্তানের আইনত অভিভাবক হতে মায়েদের আর কোনো বাধা রইলো না। এর আগে আইনগত অভিভাবকত্ব দাবি করলে যেকোনো মাকে তার সন্তানের বাবার পরিচয় দিতে হতো।

সর্বোচ্চ আদালতের এই রায়কে ‘প্রগতিশীল’ বলে স্বাগত জানিয়েছেন ভারতের নারী অধিকারকর্মীরা।

দিল্লির অধিবাসী একজন মা আদালতের কাছে বাবার নাম ছাড়াই তার সন্তানের আইনগত অভিভাবক হওয়ার আর্জি জানান।

আদালতকে ওই নারী জানান, সন্তানের অস্তিত্ব সম্পর্কে অবগত নন তার সন্তানের বাবা। তবে আদালত শুরুতে ওই মাকে তার সন্তানের বাবার পরিচয় এবং অভিভাবকত্ব বিষয়ে তার সম্মতি নেওয়ার আদেশ দেন।

কিন্তু সোমবার আদালত আগের অবস্থান থেকে সরে এসে এক যুগান্তকারী রায় ঘোষণা করে। বিচারপতি বিক্রমজিৎ সেন এবং অভয় মনোহর সাপ্রে বলেন, বাবার নাম নিয়ে জোড়াজুড়ির কিছু নেই। এই অবিবাহিত মায়ের নামই তার সন্তানের পরিচয়ের জন্য যথেষ্ট।

এই রায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের আইনজীবী এবং অধিকারকর্মীরা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘একাত্তরে দেশেই ছিলেন না তিনি’

পরবর্তী

ভর্তির দ্বিতীয় তালিকা প্রকাশ

পরবর্তী

ভর্তির দ্বিতীয় তালিকা প্রকাশ

রাজনৈতিক নেতাদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT