চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের কবরে চিরনিদ্রায় শিল্পী খালিদ হোসেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ অপরাহ্ণ ২৩, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ, বিনোদন
A A

শেষ ইচ্ছানুযায়ি নিজের মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন নজরুল সংগীতের বরেণ্য শিল্পী খালিদ হোসেন।

কুষ্টিয়ার কোটপাড়ার পৌর কবরস্থানে মায়ের কবরে দাফন করা হয় খালিদ হোসেনকে। খবরটি বৃহস্পতিবার রাত ১১টার দিকে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন তাঁর ছেলে আসিফ হোসেন।

আসিফ জানান, বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বুধবার রাত সোয়া দশটায়, তাঁর দাফনও হয়েছে আজ (বৃহস্পতিবার) রাত সোয়া দশটায়। বাবার ইচ্ছানুযায়ি উনার মায়ের কবরেই দাফন সম্পন্ন হলো।

এরআগে খালিদ হোসেনের প্রথম জানাজা বাদ ফজর তাজমহল রোডের বায়তুল আমান মিনার মসজিদে সম্পন্ন হয়। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় নজরুল ইন্সটিটিউটে। বৃহস্পতিবার সকাল পৌনে বারোটায় খালিদ হোসেনের মরদেহ নিয়ে কুষ্টিয়ার পথে রওনা দেয়া হয়, সেখানে পৌঁছুতে পৌঁছুতে রাত হয়ে গেলে তারাবী নামাজের পর আরেক দফা জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

বুধবার রাত সোয়া দশটায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মারা যান খালিদ হোসেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ফুসফুসের সমস্যার পাশাপাশি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

১৯৩৫ সালের ৪ ডিসেম্বর পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন নজরুল সংগীতের গুণী এই শিল্পী। কিন্তু দেশ বিভাগের পরে পরিবারসহ বাংলাদেশে স্থায়ী হন তিনি।

খালিদ হোসেন সংগীত প্রশিক্ষক ও নিরীক্ষক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, দেশের সকল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ টেক্সট বুক বোর্ড এ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নজরুল ইনস্টিটিউটে নজরুলগীতির আদি সুর ভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্য।

খালিদ হোসেনের গাওয়া ছয়টি নজরুলসংগীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এছাড়া আধুনিক গানের একটি ও ইসলামি গানের ১২টি অ্যালবাম প্রকাশ পেয়েছে গুণী এই শিল্পীর কণ্ঠে।

সংগীতে অসামান্য অবদানের জন্য ২০০০ সালে একুশে পদক পান খালিদ হোসেন। এছাড়া পেয়েছেন নজরুল একাডেমি পদক, শিল্পকলা একাডেমি পদক, কলকাতা থেকে চুরুলিয়া পদকসহ আরও অসংখ্য পুরস্কার ও সম্মাননা।

ট্যাগ: খালিদ হোসেননজরুল সংগীতলিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাছিম সংরক্ষণে বন অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চুক্তি সই

পরবর্তী

ফিরে ফিরে আসে কার্ডিফের সেই স্মৃতি

পরবর্তী

ফিরে ফিরে আসে কার্ডিফের সেই স্মৃতি

জুলিয়ান অ্যাসাঞ্জ-অ্যাসাঞ্জের বিরুদ্ধে নতুন অভিযোগ

অ্যাসাঞ্জের নামে যুক্তরাষ্ট্রের নতুন ১৭ অভিযোগ দায়ের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT