চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহাথিরের শপথ গ্রহণে জটিলতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ১০, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
মালয়েশিয়া-মাহাথির মোহাম্মদ-শপথ গ্রহণ

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে ১২১ আসনে জয় নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে বাধা পাচ্ছেন ড. মাহাথির মোহাম্মদ।

এর আগে বৃহস্পতিবারই তিনি শপথ নিতে পারেন বলে জানানো হয়েছিল। এমনকি স্থানীয় সময় দুপুরের দিকে এক সংবাদ সম্মেলনে মাহাথির নিজেই বলেছিলেন, তার নেতৃত্বাধীন জোট চাইছে তিনি বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যেই হতে পারে বলেও জানান তিনি।

ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, মাহাথিরের রাজনৈতিক দলসহ চার রাজনৈতিক দলের জোট পাকাতান হারাপান (পিএইচ)-এর প্রত্যেকটি দলই আলাদাভাবে বৃহস্পতিবার সকালে মালয়েশিয়ার রাজা ইয়াং দি-পেরতুয়ান আগং-এর কাছে চিঠি পাঠিয়ে আজকেই মাহাথির মোহাম্মদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করার অনুরোধ করে।

পাকাতান হারাপানের এই ঘোষণার পর মাহাথির মোহাম্মদ বৃহস্পতিবারই শপথ নিচ্ছেন – এমন একটি খবর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

কিন্তু রাজপ্রাসাদ থেকে জানানো হয়, পাকাতান হারাপান জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতাসীন বারিসান ন্যাসিওনাল জোটকে বুধবারের নির্বাচনে হারালেও বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী শপথ নিতে পারবেন না।

Reneta

তবে এর স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়া হয়নি প্রাসাদের পক্ষ থেকে।

মালয়েশিয়া-মাহাথির মোহাম্মদ-শপথ গ্রহণ

প্রথমে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও এরপর মাহাথির মোহাম্মদ নিজেই বিষয়টি সাংবাদিকদের কাছে পরিষ্কার করেন। জানান, সংবিধান বুঝতে জটিলতার কারণেই শপথ গ্রহণের বিষয়টি পেছানো হয়েছে।

তিনি বলেন, শপথ নেয়ার ক্ষেত্রে প্রথম জটিলতাটি দেখা দিয়েছে বিজয়ী জোট নিয়ে। পাকাতান হারাপানের দল চারটি আনুষ্ঠানিকভাবে জোট গঠন করে নির্বাচন করেনি। করেছে পিপল’স জাস্টিস পার্টি (পিকেআর)-এর প্রতীক নিয়ে।

‘আর এ কারণে চারটি দলের কোনোটিরই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা নেই,’ বলেন মাহাথির।

‘তবে আমরা আইনের নির্দেশ মেনে চলব। আর সংবিধান অনুসারে, প্রধানমন্ত্রীকে সরকার গঠন করতে হলে অবশ্যই দেওয়ান রাকইয়াত (মালয়েশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ)-এর সংখ্যাগরিষ্ঠ এমপির সমর্থন থাকতে হবে।’

সংবিধানে শুধু এমপিদের সমর্থনের কথা বলা আছে, দল হিসেবে সমর্থন পাবার কথা উল্লেখ নেই বলে জানান পাকাতান হারাপানের এই চেয়ারম্যান।

মালয়েশিয়া-মাহাথির মোহাম্মদ-শপথ গ্রহণ

সেদিক থেকে তার ১৩৫ জন এমপির সমর্থন রয়েছে উল্লেখ করে মাহাথির বলেন, সাংবিধানিকভাবে সরকার গঠনের যোগ্যতার রয়েছে তার। এখন শুধু রাজা আগংয়ের পক্ষ থেকে শপথ করিয়ে নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ দেয়া বাকি।

এছাড়া গত রাতে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ শেষ হয়েছে জানিয়ে মাহাথির মোহাম্মদ বলেন, বর্তমানে মালয়েশিয়ায় কোনো সরকার নেই। তাই তাৎক্ষণিকভাবে নতুন সরকার গঠন করা প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালয়েশিয়ায় নির্বাচনমাহাথির মোহাম্মদলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বাড়ছে বিজেপি ঘনিষ্ঠতা, দুঃসময়ে মমতার সঙ্গ ছাড়ছেন দেব?

জুন ৯, ২০২৬

মোসাদ্দেকের রাঙানো প্রত্যাবর্তনে অজিদের সামনে বাংলাদেশের ২৮৪

জুন ৯, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন প্রস্তুতি ম্যাচে নামবেন মেসি

জুন ৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুন ৯, ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT