চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহাথিরের খেল খতম? নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে মালয়েশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নানা নাটকীয়তার পর মালয়েশিয়ার সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান মুহিদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা। আগামীকাল রোববার দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

শনিবার রাজনৈতিক দলগুলোর সম্মতিতে মালয়েশিয়ার রাজা (সর্বোচ্চ নেতা) ইয়াং-ডি-পারতুয়ান আগং আল সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দীন আল-মুস্তফা বিল্লাহ শাহ এ ঘোষণা দেন।

মালয়েশিয়ার রাজ পরিবারের একজন মুখপাত্র জানান, রাজা সংসদের ২২২ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিদ্দিন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন। এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন।

Banglabid

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন আধুনিক মালয়েশিয়ার কারিগর ডা. মাহাথির মাহাথির মুহাম্মদ। এ ঘোষণার পর সেদিন বিকেলে মাহাথির মালয়েশিয়ার রাজার সাথে সাক্ষাৎ করেন। মালয়েশিয়ার রাজা মাহাথিরের পদত্যাগপত্র গ্রহণ করলেও তাকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের পর ডা. মাহাথির মাহাথির মুহাম্মদ জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণে বলেছিলেন, রাজনৈতিক দলগুলোকে আপাতত আলাদা রাখতে হবে। যদি অনুমতি দেয়া হয় তবে আমি একটি নির্দলীয় প্রশাসন প্রতিষ্ঠার চেষ্টা করব; যা কোনো পক্ষকেই সমর্থন করে না। শুধু জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেয়া হবে, এটাই আমি করার চেষ্টা করব।

মূলত মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোটবেঁধে ২০১৮ সালে সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাহাথির। তখনকার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে হারিয়ে বিপুল বিজয় অর্জন করেন তিনি।

Reneta

কথা ছিল কিছুদিনের মধ্যে আনোয়ারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অবসরে যাবেন মাহাথির। কিন্তু সেই কথা তিনি রাখেন নি। আনোয়ারকে দায়িত্ব না দিয়েই পদত্যাগ করেন। তার চাওয়া ছিল আনোয়ার ইব্রাহিমকে বাদ দিয়ে নতুন একটি জোট গড়ে আবারও প্রধানমন্ত্রী হওয়া। সেজন্য নতুন এক খেলা শুরু করেছিলেন তিনি। নানান রাজনৈতিক কৌশলেও শেষ পর্যন্ত তার সে ইচ্ছা আপাতত অপূর্ণই রয়ে গেল।

বিগত কয়েক দশক ধরে মালয়েশিয়ার রাজনীতিকে প্রভাবিত করে আসছেন মাহাথির। এর আগে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দীর্ঘসময় ক্ষমতাসীন দল বরিসন নাসিওনালের (বিএন) সদস্য ছিলেন। তখন আনোয়ার ছিলেন মাহাথিরের ডান হাত। কিন্তু তাদের সম্পর্কে তিক্ততার জন্ম নেয় ১৯৯৮ সালে। নেতৃত্ব বিতর্কে তাকে পদচ্যুত করে মাহাথির।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বইমেলা আমাদের সপ্তম ঋতু

পরবর্তী

সড়কে আবারও মৃত্যুর মিছিল

পরবর্তী

সড়কে আবারও মৃত্যুর মিছিল

জেলেই তৎপর জঙ্গিরা, অ্যাপে চলছে কার্যক্রম

সর্বশেষ

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT