চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদুর রহমানের রিমান্ড শুনানি ২৫ এপ্রিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০১৬
রাজনীতি
A A

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলায় কারাবন্দী ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানের রিমান্ড শুনানির জন্য অাগামী ২৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে ওইদিন মাহমুদুর রহমানকে আদালতে হাজির করারও নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হাসান আরাফাত মাহমুদুর রহমানকে রিমান্ডের আবেদন করেন। এর আগে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

বর্তমানে অন্য একটি রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে আটক আছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

গত শনিবার এই মামলায় বিএনপি ঘনিষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করে রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ।

আবেদন মামলাটির তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনায় শফিক রেহমান ছাড়াও মাহমুদুর রহমান সম্পৃক্ত আছেন এমন তথ্য প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেফতার দেখানোর জন্য  আবেদন করা হয়েছে।

২০১৩ সালের ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। কারাগারে থাকাকালীন ২০১৫ সালের ১৩ আগস্ট বিশেষ জজ আদালত সম্পদের হিসাব দাখিল না করার মামলায় এ তার তিন বছর কারাদণ্ড হয়।

Reneta

এছাড়াও তার বিরুদ্ধে বর্তমানে ৭৩টি মামলা রয়েছে। যার মধ্যে ৭১টি মামলায় তিনি জামিন পেয়েছেন।

সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় এই মামলা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শফিক রেহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT