চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর যে কৌশলকে ‘অব্যর্থ’ বলছেন চাহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের ব্যাটিং ইনিংসে তখন চলছে স্লগ ওভার। উইকেটে ধাওয়ান ও পান্ট। বিধ্বংসী দুই ব্যাটসম্যানই উইকেটে জমে গেছেন। এরপরও বড় স্কোর গড়তে পারেনি ভারত। প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টি-টুয়েন্টি ম্যাচ হারে ৭ উইকেটে। কারণ হিসেবে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহর এক কৌশলের কথা বললেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল।

একদম শেষ দুই ওভার বাদে দিল্লিতে নিজেদের বোলিং দিয়ে ভারতকে দমিয়েই রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। হাতে উইকেট থাকার পরও রান বের করতে না পেরে হাঁসফাঁস করেছেন ধাওয়ানের মতো মারকুটে ব্যাটসম্যান। উইকেটের অপর প্রান্তে ছিলেন পান্ট। তার ব্যাটও চওড়া হতে পারেনি টাইগার স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে।

ধাওয়ান-পান্ট দুজনেই বাঁহাতি ব্যাটসম্যান হওয়ায় বোলিংয়ের দুপ্রান্ত দিয়েই অফস্পিনারদের ব্যবহার করেছেন মাহমুদউল্লাহ। একপ্রান্তে টানা তিন ওভার বল করে গেছেন আফিফ হোসেন, অন্যপ্রান্তে মাহমুদউল্লাহ নিজে এক ওভার করে আরেক ওভার করিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতকে দিয়ে। এই পাঁচ ওভারে মাত্র ২৭ রান নিতে পেরেছে ভারত, সেটিও আবার ইনিংসের শেষদিকে এসে। এক আফিফই নিজের ৩ ওভারে রান দিয়েছেন মাত্র ১১, নিয়েছেন অভিষিক্ত শিভম দুবের উইকেট। পুরো ২০ ওভার ব্যাট করে ৬ উইকেটে ১৪৮ রান তোলে রোহিতের দল।

মাহমুদউল্লাহর এই কৌশলের কারণেই রানের আকার বড় হয়নি বলে দাবী চাহালের, ‘বাংলাদেশের বোলাররা আসলেই ভালো বল করেছে, বিশেষ করে শেখর আর রিশভের ব্যাটিংয়ের সময়। মাহমুদউল্লাহ দুই প্রান্ত দিয়ে দুই অফস্পিনারকে ব্যবহার করে গেছে। এটা দারুণ এক কৌশল।’

রোববারের সেই ম্যাচে ৩ ওভার বল করে ২২ রানে লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ারের গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়েছিলেন বাংলাদেশের নবীণ লেগস্পিনার আমিনুল বিপ্লব। নিজে লেগস্পিনার হওয়ায় বিপ্লবের বল ভালোই লেগেছে চাহালের, ‘ও(বিপ্লব) নিশ্চয় ঘরোয়া লিগে ভালো খেলে জাতীয় দলে খেলতে এসেছে। সে হয়তো সব মিলিয়ে ৪০-৫০টা ম্যাচ খেলেছে (দুই আন্তর্জাতিক টি-টুয়েন্টি মিলিয়ে বিপ্লব খেলেছেন সবে ২৬ ম্যাচ)। ও প্রয়োজনীয় সময়ে দুটি ভালো উইকেট নিয়েছে। সুতরাং বলতেই হয় ও ভালো স্পিনার।’

ভারতের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি জয়ের ম্যাচে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে পায়নি বাংলাদেশ। সেরা দুই খেলোয়াড়কে ছাড়াই যে টাইগাররা ভয়ঙ্কর তা মানতে দ্বিধা নেই চাহালের। তার চোখে সাকিব-তামিম ছাড়াও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ, ‘সাকিব-তামিমকে ছাড়াই বাংলাদেশ বেশ পরিমিত এক দল। এই দলটাতে কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছে, নতুনরাও ভালো করছে। সুতরাং এটা মনে করার কোনো কারণই নেই যে দুই অভিজ্ঞ ক্রিকেটারকে হারিয়ে তারা আরও দুর্বল হয়ে গেছে।’

Reneta

‘নিধাস ট্রফির ফাইনালে আমরা যে বাংলাদেশ দলটার বিপক্ষে খেলেছিলাম প্রায় সেই দলটাই আছে। ওরা হয়তো কেবল দুইজনকে হারিয়েছে। কিন্তু ওদের ১৫জনের দিকে যদি তাকান তাহলে বলবো ওদের নতুনরা বেশ আত্মবিশ্বাসী, এক আত্মবিশ্বাসী দল।’

বাংলাদেশ দলের সাথে মুশফিককেও প্রশংসায় ভাসিয়েছেন চাহাল, ‘ওদের সাধুবাদ জানাতেই হয়, ওরা আসলেই ভালো খেলেছে। বাংলাদেশ শেষ কয়েকটা ম্যাচে আমাদের কঠিন লড়াই উপহার দিয়েছে। ওরা সত্যিকার অর্থেই ভালো খেলেছে, বিশেষ করে মুশফিকুর রহিম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয়ার মতো অভিনেত্রী বাংলায় কেন, ভারতবর্ষেই নাই: শিবপ্রসাদ

পরবর্তী

জাহাঙ্গীরনগরে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

পরবর্তী

জাহাঙ্গীরনগরে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

নতুন সড়ক পরিবহন আইন: বিআরটিএ’তে উপচে পড়া ভিড়

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT