চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর যেখানে আক্ষেপ, সেখানেই স্বস্তি মাশরাফীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৭ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাশরাফী হাসান বিন মর্তুজা মাঠে জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গেইল ঝড় যেদিন ওঠে, সেদিন ব্যস্ত থাকতে হয় দর্শকদেরও! গ্যালারিতে বল কুড়াতে। বোলার, ফিল্ডারদের চেয়ে চেয়ে দেখা ছাড়া করার কিছুই থাকে না। মাঠে তেমনি এক অসহায় দিন গেল খুলনা টাইটানসের। তাতে রংপুরের ওপেনার ক্রিস গেইলের তাণ্ডবে ভেঙে গেছে মাহমুদউল্লাহদের ফাইনাল স্বপ্ন। খুলনার অধিনায়ক ম্যাচ শেষে আক্ষেপ করলেন শুরুতেই গেইলকে ফেরাতে না পেরে। সেটাই স্বস্তির রংপুরের অধিনায়ক মাশরাফীর জন্য।

‘আমরা জানি ও(গেইল) অনেক বড় মাপের খেলোয়াড়। ভাল ইনিংস খেলার সক্ষমতা আছে। উইকেটে থিতু হয়ে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। শুরুতেই উইকেট না নিলে ওকে আটকানো খুব কঠিন। আমরা সেটা পারিনি। এজন্যই আজকের ফলাফল। ১৬৭ ভাল স্কোর ছিল। আশা ছিল সেরা দুইয়ে থাকার। ফাইনাল খেলার।’

বিপিএলের এলিমিনেটর ম্যাচে শুক্রবার মিরপুরে ছক্কার বৃষ্টি নামিয়েছেন গেইল। ৫১ বলে খেলেছেন ১২৬ রানের অপরাজিত ইনিংস। বাঁহাতি ব্যাটিংদানবের সেঞ্চুরিতে ২৮ বল আর ৮ উইকেট আগেই ম্যাচ পকেটে পুরে নেয় রংপুর।

Banglabid

শুরুতে রংপুরের দুই উইকেট নিয়ে আশা জাগিয়েছিলেন জফরা আর্চার। ২৫ রানের মধ্যে দুই ব্যাটসম্যানকে ফেরানো ছাড়া রংপুরের ইনিংসে খুলনার মনে রাখার মতো স্মৃতি নেই। বাকিটা শুধুই গেইলময়।

গেইল শো চলতে থাকে ম্যাচ রংপুরের পকেটে আসা পর্যন্ত। ক্যারিবীয় তারকা সেঞ্চুরি পূর্ণ করেন ৪৫ বলে। তখন ১০টি ছয় ও ৬টি চারের মার ছিল। পরে সেটি পৌঁছায় ১৪টি ছয়ে। বিপিএলে কারও এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা।

টি-টুয়েন্টির যেকোনো আসরেই গেইল খেলে দেন এমনসব বিস্ফোরক ইনিংস। এবারের আসরে দুটি ফিফটি ছিল। ফিসফাস চলছিল তার জ্বলে ওঠার অপেক্ষা নিয়ে। জ্বললেন নকআউট পর্বে এসে। মাহমুদউল্লাহর পর রংপুরের অধিনায়ক মাশরাফীও ইনিংসটার গুরুত্ব মনে করিয়ে দিলেন।

Reneta

‘গেইল এমন ইনিংস না খেললে কঠিন হয়ে যেত। আমাদের ভাগ্য যে এর আগে বড় ইনিংস খেলতে হয়নি ওকে! তবে দুটি ফিফটি করেছে, কঠিন সময়ে কঠিন উইকেটে।’

শুক্রবার নামার আগের দিন প্লে-অফের বাকি তিন দল অনুশীলন করলেও হোটেলে বিশ্রামে কাটিয়েছেন রংপুরের খেলোয়াড়রা। সেই বিশ্রামের পরই গেইলের জ্বলেও ওঠা। মাশরাফীর মনে হচ্ছে গেইলের সেঞ্চুরির টোটকা হিসেবে কাজ করেছে এই বিশ্রামও!

‘গেইল সবসময় রিল্যাক্স থাকতে পছন্দ করে এবং রুমে ঘুমাতে পছন্দ করে। এটাই হয়ত ওর জন্য সুবিধা দেয়। মাঠে এসে রিল্যাক্স  থাকা। আগের ম্যাচগুলোতে দেখেছি ওর মধ্যে তাড়াহুড়ো নেই। রান না পেলেও ওর মতো স্থির থাকে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল সিজন ৫মাশরাফীমাহমুদউল্লাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কার কোচ হিসেবে হাথুরুসিংহের নাম ঘোষণা

পরবর্তী

প্রতিবন্ধী শিশুদের ‘আলোকিত শিশু’ ডাকার আহ্বান

পরবর্তী
প্রতিবন্ধী শিশুদের জন্য আলোকিত শিশু ডাকার আহ্বান, ৯ম বার্ষিক দিবস উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধী শিশুদের ‘আলোকিত শিশু’ ডাকার আহ্বান

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে উঠতে কুমিল্লার টার্গেট ১৯২

সর্বশেষ

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT