চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহদের উড়িয়ে সাকিবদের দুইয়ে দুই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। খুলনা টাইটানসকে ‍উড়িয়ে দুই ম্যাচে টানা দুই জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। মঙ্গলবার মাহমুদউল্লাহ’র দলকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারায় ঢাকা।

টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ঢাকা। জবাবে ৮৭ রানের বেশি যেতে পারেনি খুলনা। দুই ম্যাচের দুটিতেই হারল তারা। প্রথম ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর রাইডার্সের সঙ্গে লড়াই করে হেরেছিল খুলনা। রংপুরের সঙ্গে লড়াই করতে পারলেও ঢাকার কাছে একেবারেই অসহায় আত্মসমর্পণ করল দলটি।

প্রায় দুইশ ছুঁইছুঁই রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় খুলনা। ইনিংসের ‍দ্বিতীয় ওভারে খুলনাকে ধাক্কা দেন সাকিব আল হাসান। আন্দ্রে রাসেলের ক্যাচ বানিয়ে পল স্টার্লিংকে ফেরান ঢাকার অধিনায়ক। পাঁচ বল মোকাবেলা করে মাত্র এক রান করতে পারেন আইরিশ তারকা।

বিদেশি তারকাকে হারানোর পর দলকে পথ দেখানোর দায়িত্ব নেন দুই দেশি ব্যাটসম্যান জহুরুল হক ও জুনায়েদ সিদ্দীক। জহুরুলের গতি একটু ধীর হলেও বেশ মারমুখি ছিলেন সিদ্দীক। সুনিল নারিনের বলে রুবেল হোসেনকে ক্যাচ দিয়ে ফেরেন ধীরগতির জহুরুল।

আগ্রাসনটা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি জুনায়েদও। ১৬ বলে ৩১ রানে ফেরেন। তিন ছক্কা ও এক চার হাকিয়ে সাকিবের দ্বিতীয় শিকার হন তিনি।

দলের নড়বড়ে অবস্থায় খুঁটি হতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। ৭ বলে ৮ রান করে শুভাগত হোমের বলে পোলার্ডের হাতে ধরা পড়েন। দ্রুতই অধিনায়কের পথ অনুসরণ করেন নাজমুল হোসোন শান্ত। ১৫ বলে ১৩ রান করতে পারেন এ উদীয়মান ব্যাটসম্যান।

Reneta

ম্যাচের মাঝপথেই ব্যাকফুটে চলে যায় খুলনা। সেখান থেকে আর বের হতে পারেনি। ১৯২ রানের টার্গেটে শুধু ৯২’র আগেই ৮ উইকেট হারায় তারা।

ডেভিড ওয়াইজ (৬) ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাকিবের তৃতীয় শিকার হওয়ার পর রানআউট হন তাইজুল ইসলাম (২)। ব্যাট হাতে নেমে দ্বিতীয় বলেই নারিনের শিকার শরিফুল ইসলাম। খাতা খোলার আগে রানআউট হন আফগান স্পিনার জহির খানও।

সেই সঙ্গে খেলাও শেষ হয়ে যায়। কারণ ইনজুরির কারণে ব্যাট করতে নামতে পারেননি পাকিস্তানি পেসার আলি খান। তাতে ১০৫ রানের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় মাহমুদউল্লাহদের।

ঢাকার হয়ে সাকিব তিন উইকেট ছাড়াও দুটি উইকেট পান নারিন। একটি করে উইকেট পেয়েছেন শুভাগত হোম ও মোহর শেখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT