চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহবুব হাসানের ‘সিলেক্টেড পোয়েমস’ রিলিজ করেছে আমাজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০১৮
শিল্প সাহিত্য
A A

কবি মাহবুব হাসান (১৯৫৪) এর সিলেক্টেড পোয়েমস সম্প্রতি বেরিয়েছে। ইনডিপেনডেন্টলি পাবলিশড হলেও এটি রিলিজ করেছে আমাজন ডট কম।

১১ অক্টোবর থেকে আমাজন এটি বিক্রি শুরু করেছে। আমাজনের দাবি পৃথিবীর যে কোনো দেশ থেকে কেউ অর্ডার করলে তারা তাকে বই পৌঁছে দেয়।

নিউইর্য়ক ভিত্তিক অলাভজনক সাংস্কৃতিক প্রতিষ্ঠান উনবাঙাল প্রকল্পের বই মাহবুব হাসানের সিলেক্টেড পোয়েমস।

এর আগে উনবাঙালের একটি আলোচিত প্রকল্প ছিলো আন্ডার দ্য ব্লু রুফ’ নামে প্রবাসী বাঙালি কবিদের কবিতার সংকলন। ওই সংকলনে ৩৭ জনের ৩৫০টি কবিতা স্থান পায়।

উনবাঙাল এখন এর দ্বিতীয় খণ্ড প্রকাশের উদ্যোগ নিয়েছে। মাহবুব হাসানের সিলেক্টেড পোয়েমস উনবাঙাল প্রকল্পের ষষ্ঠ উদ্যোগ।

মাহবুব হাসান গত শতকের সাত-এর দশকের একজন কবি। মুক্তিযুদ্ধ-উত্তর বাংলাদেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার তিনি বহন করছেন তার কবিতায়। হাজার বছরের যে সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছি আমরা, মাহবুব হাসান তাকে নতুন করে নির্মাণ করেছেন। লোকজ মোটিফ ব্যবহারে তার কবিতা উত্তরাধুনিক কালে নতুন বীক্ষার আকাশ দেখাচ্ছে। সিলেক্টেড পোয়েমসে তারই প্রতিফলন দেখা যাবে।

Reneta

সিলেক্টেড পোয়েমসের ১৩৭ পৃষ্ঠায় একশটি কবিতা আর সাথে আছে সাতের দশকের আরেক প্রজ্ঞাবান ইংরেজির শিক্ষক ও লেখক ড. সৈয়দ মনজুরুল ইসলামের একটি বিশ্লেষণাত্মক রচনা, যা মাহবুব হাসানের কবিতাযাত্রার পথটি চিনিয়ে দিতে সাহায্য করবে।

মাহবুব হাসানের সিলেক্টেড পোয়েমস অনুবাদ করেছেন তরুণ ইমরান খান। তিনি কিছুকাল পড়াশোনো করেছেন অস্ট্রেলিয়ার সিডনি এবং ঢাকায়। তার পড়াশোনো ডিজিটাল জার্নালিজম নিয়ে। ফিল্ম, সর্টফিল্ম ,স্ক্রিপটিং, এডিটিং, ডিরেকশন ইত্যাদি ছিলো তার শিক্ষার বিষয়।

সিলেক্টেড পোয়েমস-এর প্রচ্ছদ এঁকেছেন নিউ ইয়র্ক প্রবাসী শিল্পী রাগীব আহসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিল্টার আছে মানেই কি পানি জীবাণুমুক্ত?

আগস্ট ১, ২০২৬

টানা পঞ্চমবার সাফের সভাপতি সালাউদ্দিন

আগস্ট ১, ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য সম্প্রসারণে আলোচনা

আগস্ট ১, ২০২৬

‘শহীদ আজমল ও শহীদ টুটুলের লড়াইটা ছিল ভিন্ন ধারার’

আগস্ট ১, ২০২৬

র‍্যাবের টিএফআই সেল পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকরা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT