বাংলাদেশে টেলিভিশন সাংবাদিকতার শুরুর এবং চ্যানেল আই সংবাদের প্রতিষ্ঠাকালীন সময়ের সংবাদকর্মী মাহবুব মতিনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের আজকের দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
চ্যানেল আই সংবাদের সূচনা থেকেই ছিলেন মাহবুব মতিন। চ্যানেল আই সংবাদে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন তিনি। অনুসন্ধানী রিপোর্টিংয়ে দক্ষ মাহবুব একাধিকবার দায়িত্ব পালন করার সময় পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন।
বাবার চাকরি সূত্রে পাকিস্তানের করাচীতে ১৯৭০ সালের ২২ জুলাই মাহবুব মতিনের জন্ম। দৈনিক মিল্লাত দিয়ে তার সাংবাদিকতার শুরু, পরবর্তীকালে কাজ করেছেন দৈনিক রূপালী, ভোরের কাগজ এবং সংবাদ-এ। সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকান্ডেও জড়িত ছিলেন তিনি
ছোটদের নিয়ে গড়া সংগঠন ‘ছোটরাই’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এই সংবাদকর্মী। দেশে কমর্রত সাংবাদিকদের জন্য প্রথম ওয়েবসাইট ‘জার্নালিস্টবিডি’ চালু করেছিলেন মাহবুব মতিন।







