চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাহবুবুল হক শাকিল পদক’র জন্য কবিতার বই আহবান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
শিল্প সাহিত্য
A A
মাহবুবল হক শাকিল

মাহবুবল হক শাকিল

অকাল প্রয়াত কবি ও প্রাক্তন ছাত্রনেতা মাহবুবুল হক শাকিল-এর স্মৃতি রক্ষার্থে “মাহবুবুল হক শাকিল সংসদ” এর পক্ষ থেকে প্রতি বছর একজন তরুণ কবিকে ‘মাহবুবুল হক শাকিল পদক’ প্রদান করা হবে। ২০ ডিসেম্বর প্রয়াত কবি ও প্রাক্তন ছাত্রনেতা মাহবুবুল হক শাকিল এর জন্ম দিনে “মাহবুবুল হক শাকিল পদক” প্রদানের জন্য কবি, প্রকাশকদের কাছ থেকে বই অাহ্বান করা হয়েছে।

১০ অক্টোবর ‘মাহবুবুল হক শাকিল সংসদ’ এর পক্ষ থেকে এক সংবাদ বিবৃতির মাধ্যমে বই জমা দেয়ার আহ্বান করা হয়।

১ জানুয়ারি থেকে ২১ ডিসেম্বর ২০১৬ মধ্যে প্রকাশিত অনুর্ধ্ব চল্লিশ বছর বয়সে কবির কাব্যগ্রন্থ থাকলে তারাই  এই পদকের জন্য আবেদন করাতে পারবেন। পদকের অর্থ মূল্য হবে এক লাখ টাকা। শুধু বাংলাদেশের জীবিত নাগরিক এই পদকের জন্য মনোনীত হবেন। তবে পদক সম্পর্কিত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে যদি দুর্ভাগ্যক্রমে মনোনীত লেখক মৃত্যুবরণ করেন, তাহলে এই বিধি তার জন্য প্রযোজ্য হবে না।

পদকের জন্য কবি, প্রকাশকদের কাছ থেকে ১০ নভেম্বরের মধ্যে প্রতিটি বই পাঁচ কপি করে জমা দিতে অাহ্বান করা হয়েছে। সেই সঙ্গে লেখকের জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট এর  ফটোকপি জমা দিতে বলা হয়েছে। বই পাঠানোর ঠিকানা: নজীব আহমদ সিমাব, সহকারী পরিচালক, ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি),তৃতীয় তলা , ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০, মোবাইল- ০১৭১২০৭২৪৭৪ ।

একুশে পদকপ্রাপ্ত কবি হাবীবুল্লাহ সিরাজীকে আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কামাল পাশা চৌধুরীকে সদস্য সচিব মনোনীত করে ২০১ সদস্য বিশিষ্ট “মাহবুবুল হক শাকিল সংসদ ” এর এক কমিটি গঠন করা হয়।

৭ অক্টোবর মাহবুবুল হক শাকিল-এর বাসভবনে অনুষ্ঠিত এক সভায় প্রয়াত কবি ও প্রাক্তন ছাত্রনেতা মাহবুবুল হক শাকিল-এর স্মৃতি রক্ষার্থে “মাহবুবুল হক শাকিল সংসদ” নামে এই সংগঠন গঠন করা হয়।

Reneta

প্রয়াত শাকিলের স্মৃতি রক্ষার্থে উক্ত সংগঠন তাঁর জন্ম ও প্রয়াণ দিবস পালনসহ মাহবুবুল হক শাকিল-এর নামে বিভিন্ন ধরনের সাহিত্যিক, সাংস্কৃতিক ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে। এরই মাঝে সংসদের পক্ষ থেকে “মাহবুবুল হক শাকিল পদক” নামে একটি পদক প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বছর তরুণ একজন কবিকে বাংলা কবিতায় অনন্য অবদানের জন্য এক লক্ষ টাকা মূল্যমানের এই পদক প্রদান করা হবে। ভবিষ্যতে পদকের সংখ্যা ও কর্মব্যপ্তি ক্রমান্বয়ে বর্ধিত করা হবে বলে জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহবুবুল হক শাকিলমাহবুবুল হক শাকিল পদকমাহবুবুল হক শাকিল সংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT